২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাভাবিক হয়ে আসছে লিবিয়ার অর্থনীতি: আইএমএফ

গৃহযুদ্ধের কারণে সঙ্কটে পড়া লিবিয়ার অর্থনীতি আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে। তেলের উৎপাদন গাদ্দাফি আমলের পর্যায়ে ফিরিয়ে আনার মাধ্যমেই মূলত অর্থনীতির সাবেক চেহারা ফিরে আসছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2012, 08:01 AM

Updated : 24 Aug 2022, 11:43 AM

ওয়াশিংটন, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- গৃহযুদ্ধের কারণে সঙ্কটে পড়া লিবিয়ার অর্থনীতি আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে। তেলের উৎপাদন গাদ্দাফি আমলের পর্যায়ে ফিরিয়ে আনার মাধ্যমেই মূলত অর্থনীতির সাবেক চেহারা ফিরে আসছে। লিবিয়ার অর্থনীতির ওপর মঙ্গলবার প্রকাশিত এক সমীক্ষা প্রতিবেদনে এসব কথা জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। গত মে মাসে সমীক্ষাটি করা হয়। প্রতিবেদনে ২০১২ সালে লিবিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধি ১১৬ দশমিক ৬ শতাংশ হবে বলে ঘোষণা করা হয়। যুদ্ধবিধ্বস্ত দেশটির গত বছরের প্রবৃদ্ধি ছিল ৬০ শতাংশ, অর্থাৎ প্রায় অর্ধেক। তবে আগামী বছর প্রবৃদ্ধির হার ১৬ দশমিক ৫ শতাংশ কমে যেতে পারে বলে ভবিষ্যদ্বাণী করা হয়েছে। ২০১৪ সালে প্রবৃদ্ধি চলতি বছর থেকে ১৩ দশমিক ২ শতাংশ কম হবে বলে প্রতিবেদনটিতে জানানো হয়। তবে ২০১৪ সালের মধ্যে অর্থনীতি যুদ্ধের প্রভাব কাটিয়ে উঠবে বলেও প্রতিবেদনটিতে বলা হয়। একটি জাতীয় পরিষদ গঠনের লক্ষ্যে গত শনিবার লিবিয়ায় এক ঐতিহাসিক নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের ফলাফলের জন্য লিবীয়বাসীর অপেক্ষার মধ্যেই আইএমএফ -এর প্রতিবেদনটি প্রকাশিত হল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৩৪৬ ঘ.