২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে বোমা হামলায় নিহত ৪৪

ইরাকের দিওয়ানিয়া শহরে মঙ্গলবার একটি বাজারে ট্রাক বোমায় ৪০ জন এবং কারবালার কাছে আরেকটি বোমা বিস্ফোরণে আরো ৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে বহুসংখ্যক মানুষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2012, 08:01 AM

Updated : 24 Aug 2022, 11:40 AM

বাগদাদ, জুলাই ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরাকের দিওয়ানিয়া শহরে মঙ্গলবার একটি বাজারে ট্রাক বোমায় ৪০ জন এবং কারবালার কাছে আরেকটি বোমা বিস্ফোরণে আরো ৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে বহুসংখ্যক মানুষ। কারবালায় নিহত চারজনই শিয়া মুসলিম তীর্থযাত্রী। আগামী কয়েকদিনের মধ্যে শিয়া মুসলিম ধর্মাবলম্বীদের প্রভাবশালী ইমাম আল-মাহদির জন্মদিন উদযাপনের প্রস্তুতিলগ্নে এ সহিংসতা হল। কারবালা থেকে ১৩০ কিলোমিটার দক্ষিণ-পূর্বের শহর দিওয়ানিয়া। সেখানে একটি মসজিদের কাছে বোমা বিস্ফোরণ ঘটে। কারবালায় যাওয়ার জন্য তীর্থযাত্রীরা মসজিদে জড়ো হচ্ছিল। বোমা হামলার পর পুলিশ শহরটিতে প্রবেশের সব রাস্তা বন্ধ করে রেখেছে। কয়েকটি এলাকায় জারি হয়েছে কারফিউ। গত কয়েক সপ্তাহে ইরাকে হামলার ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। ফলে দেশটিতে আবার সা¤প্রদায়িক সহিংসতা ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। রয়টার্সের পরিসংখ্যান অনুযায়ী জুন মাসে ইরাকজুড়ে বোমা হামলাসহ অন্যান্য বিভিন্ন হামলায় অন্ততপক্ষে ২৩৭ জন নিহত ও ৬০৩ জন আহত হয়। গত ডিসেম্বরে ইরাক থেকে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী চলে যাওয়ার পর দেশটিতে হামলা-সহিংসতার ঘটনা বেড়েই চলেছে। গত ১৩ জুন শিয়া তীর্থযাত্রীদের লক্ষ করে চালানো ভয়াবহ বোমা হামলায় ৭০ জনেরও বেশি নিহত হয়। দেশটিতে ২০০৬-০৭ সালে শিয়া-সুন্নিদের মধ্যে সা¤প্রদায়িক দাঙ্গা ছড়িয়ে পড়লে হাজার হাজার মানুষ নিহত হয়। দেশটিতে শিয়া স¤প্রদায়ের ওপর চালানো হামলার জন্য সন্ত্রাসী সংগঠন আল কায়েদাকে দায়ী করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/এলকিউ/১৮০০ ঘ.