ভার্জিনিয়া, জুলাই ০২ (বিডিনিউজ টোযেন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রে এ সপ্তাহান্তে প্রবল ঝড়ে ১৫ জনের প্রাণহানি হয়েছে এবং ইলিনয় থেকে ভার্জিনিয়া পর্যন্ত ২১ লাখেরও বেশি মানুষ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
ঝড়ে উপড়ে পড়া গাছ ও ডাল-পালার চাপায় ১৫ জনের মৃত্যু হয়েছে। ওদিকে, প্রখর তাপপ্রবাহে ওই অঞ্চলের বিস্তীর্ণ এলাকা জুড়ে জনজীবন অচল হয়ে পড়েছে।
এ দুর্যোগে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ৩০ লাখের বেশি ঘর-বাড়ি ও বাণিজ্যিক প্রতিষ্ঠান।
আমেরিকান ইলেকট্রিক পাওয়ার কোং ইনকরপোরেশন সোমবার জানিয়েছে, ভার্জিনিয়া, ওয়েস্ট ভার্জিনিয়া, ওহাইও, ইন্ডিয়ানা ও কেন্টাকিতে বিদ্যুৎ সংযোগ আবার চালু করার চেষ্টা চলছে।
ওহাইও-ভিত্তিক ওই প্রতিষ্ঠানটি জানিয়েছে, সব এলাকায় বিদ্যুৎ সংযোগ দিতে কয়েকদিন সময় লাগেব। প্রতিষ্ঠানটি ১১ টি অঙ্গরাজ্যে ৫০ লাখ মানুষকে বিদ্যুৎ সরবরাহ করে থাকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২২৫৩ঘ.
bdnews24