২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঝড়ের পর যুক্তরাষ্ট্রের লাখ লাখ মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন

প্রবল ঝড়ের পর যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি ও আশেপাশের এলাকার প্রায় ২০ লাখ মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2012, 12:11 PM

Updated : 24 Aug 2022, 11:38 AM

ওয়াশিংটন, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রবল ঝড়ের পর যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি ও আশেপাশের এলাকার প্রায় ২০ লাখ মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। শুক্রবার দেশটির ওয়েস্ট ভার্জিনিয়া, ভার্জিনিয়া, ওয়াশিংটন ও মেরিল্যান্ডের ওপর দিয়ে ১২০ কিলোমিটার বেগে ধেয়ে গেছে ঝড়টি। ওয়েস্ট ভার্জিনিয়ায় ৫ লাখের বেশি মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ায় সেখানে জরুরী অবস্থা জারি করা হয়েছে বলে জানিয়েছে বিবিসি। বিদ্যুৎ না থাকায় প্রচন্ড গরমে ওই অঞ্চলের মানুষের এখন হাঁস-ফাঁস অবস্থা। ঝড়ের আগের দিন পূর্বের রেকর্ড ভেঙে সেখানকার তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াস। ঝড়ের কবলে পড়ে দুই জন প্রাণ হারিয়েছেন। সেখানকার রাস্তাঘাটে এখন গাছ, গাছের ডালপালা ও বিদ্যুতের ছেঁড়া তার পড়ে আছে। এছাড়া অনেক জায়গায় লাইনের ওপর গাছ পড়ে ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় ওয়াশিংটনের সব মেট্রা লাইনেই ট্রেন চলাচল বাধাগ্রস্থ হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/১৭৫৫ ঘ.