লন্ডন, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মিডিয়া মোঘল রুপার্ট মারডকের নিউজ কর্পোরেশন এখন থেকে বাণিজ্যিক প্রকাশনা ও বিনোদন কোম্পানি- এ দুইভাগে তাদের কার্যক্রম পরিচালনা করবে।
৬ হাজার কোটি মার্কিন ডলার মূল্যের এই গণমাধ্যম কর্পোরেশন বৃহস্পতিবার তাদের এ সিদ্ধান্ত জানিয়েছে।
দুটি কোম্পানিরই চেয়ারম্যান পদে আসীন থাকবেন ৮১ বছর বয়স্ক মারডক। পাশাপাশি বিনোদন ব্যবসার প্রধান নির্বাহীরও দায়িত্ব পালন করবেন তিনি।
তবে প্রকাশনা কোম্পানির প্রধান নির্বাহী কে হবেন তা এখনো জানায়নি কর্তৃপক্ষ। নিউজ কর্পোরেশনের পরিচালনা পর্ষদ বুধবার এক বৈঠকে দু’ভাগ হওয়ার এ সিদ্ধান্ত নেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৯০৮ঘ
bdnews24