২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ার আসাদপন্থি টিভিতে বন্দুকধারীদের হামলা

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদপন্থী একটি টেলিভিশন স্টেশনে বুধবার হামলা চালিয়েছে বন্দুকধারীরা। এতে তিনজন নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2012, 09:41 AM

Updated : 24 Aug 2022, 11:37 AM

বৈরুত, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদপন্থী একটি টেলিভিশন স্টেশনে বুধবার হামলা চালিয়েছে বন্দুকধারীরা। এতে তিনজন নিহত হয়েছে। সংবাদ সংস্থা সানা জানায়, দামেস্কর দক্ষিণাঞ্চলে অবস্থিত ইকবারিয়া টেলিভিশনের কার্যালয়ে ভোরের দিকে এই হামলা হয়। টেলিভিশন ভবনে বোমা হামলা ও গুলি চালায় বন্দুকধারীরা। এতে টেলিভিশন চ্যানেলটির বার্তাকক্ষ বিধ্বস্ত হয়েছে। বৈরুত থেকে বিবিসির জিম মুয়ির জানিয়েছেন, ওই ঘটনার পর সিরিয়ার টেলিভিশন চ্যানেলগুলো বুধবার তাদের নিয়মিত অনুষ্ঠান স্থগিত করে ইকবারিয়া টেলিভিশনে হামলার ঘটনা সরাসরি স¤প্রচার করছে। রাজধানী দামেস্ক থেকে ২০ কিলোমিটার দক্ষিণে দ্রুশা শহরে টেলিভিশন চ্যানেলটির সদর দপ্তরে এই হামলা হয়। সিরিয়ার তথ্যমন্ত্রী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, অস্ত্রের মুখে তিনজনকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়। এরপর তাদের ঠাণ্ডা মাথায় হত্যা করা হয়। সিরিয়ার গণমাধ্যম তথ্যমন্ত্রণালয়ের কঠোর নিয়ন্ত্রণের মধ্য দিয়ে কাজ করে। ইশবারিয়া টিভি ব্যক্তিমালিকানাধীন হলেও এটি সরকারের মুখপাত্র বলেই জানিয়েছে আসাদ বিরোধীরা। এই টেলিভিশন চ্যানেল ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞারও লক্ষ্য ছিল। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ মাত্র কয়েক ঘণ্টা আগেই ‘সিরিয়া যুদ্ধাবস্থায় রয়েছে’ বলে বর্ণনা করার পর এ হামলার ঘটনা ঘটল। জাতিসংঘের মানবাধিকার তদন্তকারীরা তাদের সা¤প্রতিক প্রতিবেদনে উলে¬খ করেছেন, দেশটির সহিংসতা গৃহযুদ্ধের দিকে মোড় নিচ্ছে। ২০১১ সালের মার্চে সিরিয়ায় আসাদ সরকারবিরোধী গণআন্দোলন শুরু হয়। কিন্তু তীব্র আন্দোলনের মুখেও প্রেসিডেন্ট আসাদ ক্ষমতা থেকে সরে দাঁড়াতে অস্বীকৃতি জানান। উল্টো অনুগত সেনা বাহিনী দিয়ে বিদ্রোহ দমন করার চেষ্টা চালাচ্ছেন। জাতিসংঘ ও আরব লিগ সিরিয়া সমস্যা সমাধানের লক্ষ্যে কফি আনানকে শান্তিদূত হিসেবে নিয়োগ করে। কিন্তু কফি আনানের শান্তি পরিকল্পনাও বাস্তবে কার্যকর হয় নি। যুক্তরাষ্ট্রসহ তার পশ্চিমা মিত্ররা প্রেসিডেন্ট বাসারকে ক্ষমতা ছেড়ে দেওয়ার আহ্বান জানালেও তিনি তা মানতে নারাজ। তার পক্ষে অবস্থান নিয়েছে রাশিয়া ও চীন। সিরিয়ার গণআন্দোলনে এ পর্যন্ত দ্বিপাক্ষিক সহিংসতায় অন্ততপক্ষে ১০ হাজার মানুষ নিহত হয়েছেন বলে জাতিসংঘ দাবি করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৪৫০ ঘ.