কুয়েত, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কুয়েত সরকার সোমবার দেশটির আমীরের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছে।
এর ফলে বিশ্বের শীর্ষস্থানীয় তেল রপ্তানিকারক ও যুক্তরাষ্ট্রের মিত্র দেশ কুয়েতে রাজনৈতিক সংকট আরো ঘনীভূত হল।
কুয়েতের সাংবিধানিক আদালত ফেব্র“য়ারিতে অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচন অবৈধ ঘোষণা করার কয়েক দিন পর এ পদক্ষেপ নিল দেশটির সরকার।
গত সপ্তাহে আদালতের রায়ে কার্যত ভেঙে যায় কুয়েতের পার্লামেন্ট। ফেব্র“য়ারির নির্বাচনে ৫০ আসনের জাতীয় পরিষদে ইসলামপন্থিদের নেতৃত্বাধীন বিরোধী আইনপ্রণেতারা সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছিল।
সরকারি কয়েকটি সূত্র সোমবার কুয়েতের শাসকের কাছে সরকারের পদত্যাগপত্র জমা দেওয়ার কথা জানায়।
সাম্প্রতিক বছরগুলোতে চলমান রাজনৈতিক অচলাবস্থায় কুয়েতে কমপক্ষে ৭ টি সরকার পদত্যাগ করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১১৬ঘ
bdnews24