২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা গড়া হচ্ছে দিল্লি, মুম্বাইয়ে

ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে দিল্লি এবং মুম্বাইকে বেছে নিয়েছে ভারত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2012, 02:21 PM

Updated : 24 Aug 2022, 11:36 AM

ঢাকা, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে দিল্লি এবং মুম্বাইকে বেছে নিয়েছে ভারত। ‘ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অরগানাইজেশন’ (ডিআরডিও) খুব শিগগিরই এ শহর দু টিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা (বিএমডি) গড়ে তুলবে। ‘দ্য টাইমস অব ইন্ডিয়া’ জানায়, এ সংক্রান্ত বিস্তারিত একটি প্রস্তাব মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটিতে চূড়ান্ত অনুমোদন পাওয়ার অপেক্ষায় আছে। গোটা প্রকল্পের বিস্তারিত বিশ্লেষণ কাজ শেষের পর প্রস্তাবটি সরকারের কাছে পাঠানো হবে। শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র সনাক্ত করতে এ প্রতিরক্ষা ব্যবস্থায় রাডার স্থাপন করাসহ পাল্টা হামলার জন্য ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হবে। একের পর এক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালানোর পর ভারত শত্রুর হামলার হুমকি মোকাবেলায় এ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গড়ছে। শক্তিশালী এ ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় অনেক দূরের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম হবে ভারত। পৃথিবীর বায়ুমন্ডলের ভেতরে-বাইরে শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্রও ধ্বংস করতে পারবে তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৮১৯ঘ.