পেন, যুক্তরাষ্ট্র, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রে পেনসিলভানিয়ার পেন স্টেট বিশ্ববিদ্যালয়ের সাবেক মার্কিন ফুটবল কোচ জেরি সানডাস্কিকে শিশু যৌন নিপীড়নের ৪৮ টি অভিযোগের মধ্যে ৪৫ টি ঘটনায় দোষী সাব্যস্ত করেছে আদালত।
তিনি ১৫ বছর ধরে ১০ জন বালকের ওপর ৪৮ বার যৌন নিপীড়ন চালিয়েছেন বলে অভিযোগ করা হয়েছিল। কিন্তু ৬৮ বছর বয়স্ক সানডাস্কি এ অভিযোগ অস্বীকার করেছেন।
এ রায়ের বিরুদ্ধে তিনি আপিল করবেন বলে ধারণা করা হচ্ছে। তবে জীবনের বাকিটা সময় সম্ভবত তাকে জেলেই কাটাতে হবে। শুনানির দ্বিতীয় দিনে তাকে দোষী সাব্যস্ত করল আদালত।
পেনসিলভানিয়ায় অবস্থিত পেন স্টেট বিশ্ববিদ্যালয়ে এক কেলেঙ্কারির ঘটনায় গত নভেম্বরে তাকে গ্রেফতার করা হয়।
রায় ঘোষণার পর সানডাস্কির জামিন নামঞ্জুর হয়ে যায় এবং তাকে পেনসিলভানিয়ার বেলেফন্টের কারাগারে নেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২০০১ঘ.
bdnews24