২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘প্রণব অসাধারণ প্রার্থী’

ভারতের পরবর্তী প্রেসিডেন্ট পদের জন্য প্রণব মুখোপাধ্যায় ‘অসাধারণ প্রার্থী’ মন্তব্য করে তার জন্য সমর্থন চেয়েছেন বিজেপি নেতা মানেকা গান্ধী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2012, 04:59 PM

Updated : 24 Aug 2022, 11:34 AM

ঢাকা, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের পরবর্তী প্রেসিডেন্ট পদের জন্য প্রণব মুখোপাধ্যায় ‘অসাধারণ প্রার্থী’ মন্তব্য করে তার জন্য সমর্থন চেয়েছেন বিজেপি নেতা মানেকা গান্ধী। সোমবার প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন ভারতের প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা মানেকা। সাক্ষাতের পর সাংবাদিকদের তিনি বলেন, “প্রণব মুখার্জি একজন অসাধারণ প্রার্থী।” মতৈক্যের ভিত্তিতে প্রণবকে প্রেসিডেন্ট করা উচিত বলেও মন্তব্য করেন সাবেক এই মন্ত্রী। আগামী ১৯ জুলাই ভারতের প্রেসিডেন্ট নির্বাচনে পশ্চিমবঙ্গের সন্তান ও বর্তমান অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়কে প্রার্থী করেছে দেশটির ক্ষমতাসীন দল কংগ্রেস নেতৃত্বাধীন জোট সংযুক্ত প্রগতিশীল মোর্চা (ইউপিএ)। প্রণবের প্রতিদ্বন্দ্বী হিসেবে প্রেসিডেন্ট পদে সাবেক প্রেসিডেন্ট এপিজে আব্দুল কালামকে প্রার্থী করার জন্য বিজেপির পক্ষ থেকে চেষ্টা চালানো হলেও সোমবার তিনি প্রার্থী না হওয়ার ঘোষণা দেন। প্রণব মুখোপাধ্যায়কে সমর্থনের বিষয়ে এখনো অবস্থান স্পষ্ট করেনি বিজেপি। তবে এপিজে কালামকে রাজি করাতে ব্যর্থ হয়ে এখন মেঘালয়ের মুখ্যমন্ত্রী পিএ সাংমার প্রতি সমর্থন দেওয়ার বিষয়ে তারা মতৈক্যে পৌঁছানোর চেষ্টা করছে বলে টাইমস অফ ইন্ডিয়ার এক খবরে বলা হয়েছে। এদিকেপ্রণব মুখোপাধ্যায়কে সমর্থন না দেওয়ার ব্যাপারে এখনো অবস্থানে অনড় রয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/২২৪০ ঘ.