জাতিসংঘ, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ফকল্যান্ড দ্বীপপুঞ্জের দাবি নিয়ে জাতিসংঘের শরণাপন্ন হয়েছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট ক্রিস্টিনা ফার্নান্দেজ।
বৃহস্পতিবার জাতিসংঘের স¤্রাজ্যবাদ প্রতিহতকরণ কমিটিতে তিনি বলেন, ফকল্যান্ড দ্বীপ আর্জেন্টিনার ভূখন্ডে অবস্থিত। তা ব্রিটিশ শাসনাধীন থাকতে পারে না
ফকল্যান্ড দ্বীপ দখলের ৩০ বছর পূর্তি উপলক্ষ্যে ১৪ জুন দ্বীপটি নিয়ে ওই কমিটিকে একটি বিশেষ অধিবেশন ডাকার আহ্বান জানিয়েছেন তিনি।
১৯৮২ সালের এ দিনটিতেই আড়াই মাসের যুদ্ধ শেষে আর্জেন্টিনার কাছ থেকে ফকল্যান্ড দ্বীপ দখল করে বিট্রেন।
ফার্নান্দেজ বলেন, “১৪ হাজার মাইল দূরের একটি দ্বীপ কি করে বিটেনের অংশ হতে পারে?”
ব্রিটেনের সাথে এ নিয়ে বিরোধ মেটানের জন্য সম্প্রতি জাতিসংঘ মহাসচিব বান কি মুনের সাথে সাক্ষাৎও করেছেন ফার্নান্দেজ। উভয় পক্ষই এ ব্যাপারে অনুরোধ জানালে বান মধ্যস্থতা করবেন বলে তার প্রেস অফিস জানিয়েছে।
ব্রিটেন বলছে, ৩০০০ দ্বীপ যদি চায় তবেই তারা বিষয়টি নিয়ে আলোচনায় রাজি।
ওদিকে, ফকল্যান্ড দ্বীপের বিচারবিভাগ এক মতামত জারিপের ফল উল্লেখ করে কমিটিকে জানিয়েছেন, ফকল্যান্ড দ্বীপের ৯৬ শতাংশ অধিবাসীই ব্রিটিশ শাসনের পক্ষে রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২০৩৮ঘ.
bdnews24