২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিশরে গণতান্ত্রিক অগ্রযাত্রা নিয়ে সংশয়

মিশরে আদালতের রায়ের পর গণতান্ত্রিক অগ্রযাত্রা নিয়ে নতুন করে সংশয় দেখা দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2012, 11:07 AM

Updated : 24 Aug 2022, 11:33 AM

কায়রো, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- গণবিক্ষোভের মধ্য দিয়ে মিশরে প্রেসিডেন্ট হোসনি মুবারকের পতনের পর গণতান্ত্রিকভাবে ক্ষমতা হস্তান্তরের যে আশা জেগে উঠেছিল, তা এখন সংকটের মুখে। গণতান্ত্রিক অর্জন যেটুকু হয়েছিল তা ভেস্তে যেতে বসেছে এবং সামনে আরো বিপদের দিন আসছে বলে হুঁশিয়ার করেছে মিশরের ইসলামিক দল মুসলিম ব্রাদারহুড। মুবারকের পতনের পর ক্ষমতায় আসা সামরিক পরিষদ প্রথমে পার্লামেন্ট নির্বাচন এবং পরে প্রেসিডেন্ট নির্বাচনের মধ্য দিয়ে চূড়ান্তভাবে গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্র“তি দিয়েছিল। পার্লামেন্ট নির্বাচন হয়ে গেছে গত বছরই। প্রেসিডেন্ট নির্বাচনেরও প্রথম দফা শেষ হয়েছে। ১৬-১৭ জুন দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট নির্বাচনে মুবারক আমলের প্রধানমন্ত্রী আহমেদ শফিক এবং মুসলিম ব্রাদারহুডের মোহম্মদ মুরসির মধ্যে প্রতিযোগিতা হওয়ার কথা রয়েছে। কিন্তু এরই মধ্যে বৃহস্পতিবার মিশরের সুপ্রিম কোর্টের দুটি রায় এ পক্রিয়ায় বিঘœ ঘটিয়েছে। প্রথমত, মুবারক আমলের কোনো কর্মকর্তা আর ক্ষমতায় ফিরতে পারবেন না- এমন একটি আইনের বিপক্ষে রায় দিয়েছে আদালত। এতে করে প্রেসিডেন্ট নির্বাচনী লড়াই চালিয়ে যাওয়ার পথ সুগম হয়েছে মুবারক আমলের প্রধানমন্ত্রী আহমেদ শফিকের। ব্রাদারহুড এর প্রতিক্রিয়ায় সতর্ক করে বলছে, মুবারক আমলের কর্মকর্তারা আবার ক্ষমতায় ফিরলে সামনে আরো বিপদ ঘনিয়ে আসতে পারে। দ্বিতীয় রায়ে আদালত মিশরে গত বছর অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচন অসাংবিধানিক ঘোষণা করে পার্লামেন্টের নি¤œকক্ষ ভেঙে দিতে বলেছে। পার্লামেন্টের এক তৃতীয়াংশ এমপি নির্বাচন ‘অবৈধ’ বলে রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। এতে করে নতুন করে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠান জরুরি হয়ে পড়েছে। ফলে সৃষ্টি হয়েছে রাজনৈতিক অচলাবস্থার। এ পরিস্থিতিতে সঙ্কটের অজুহাত দেখিয়ে সামরিক বাহিনী ক্ষমতা নাও ছাড়তে পারে বলে আশঙ্কা করছে অনেকেই। রাজনৈতিক সঙ্কটে বিচলিত পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ দল মুসলিম ব্রাদারহুড। অন্যান্য রাজনৈতিক দলগুলোও আদালতের রায় নিয়ে বিচলিত। সামরিক বাহিনী হাতে ক্ষমতা রাখতেই এ চাল চেলেছে বলে মনে করছেন সমালোচকরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৬৫৯ঘ.