২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিশুদের ফেইসবুক ব্যবহারের সুযোগ করে দিতে উদ্যোগ

১৩ বছরের কম বয়সীদের ফেইসবুক ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা থাকলেও এ বয়সী কয়েক লাখ শিশু নিজেদের বয়স গোপন করে ঠিকই এটা ব্যবহার করছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2012, 07:54 AM

Updated : 24 Aug 2022, 11:29 AM

ঢাকা, জুন ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১৩ বছরের কম বয়সীদের ফেইসবুক ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা থাকলেও এ বয়সী কয়েক লাখ শিশু নিজেদের বয়স গোপন করে ঠিকই এটা ব্যবহার করছে। আর তাই বয়স গোপন না করে শিশুদের নিজেদের সাইট ব্যবহারের অনুমতি দেওয়ার উপায় খুঁজছে এই সামাজিক যোগাযোগ মাধ্যমটি। সোমবার ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে এ অগ্রগতির কথা জানায়। পিতামাতার তত্ত্বাবধানে (যেমন- পিতামাতার অ্যাকাউন্টের সঙ্গে সন্তানদের একাউন্ট সংযোগ করে) শিশুদের ফেইসবুক ব্যবহারের সুযোগ দেওয়ার কথা চিন্তা করা হচ্ছে। ওয়াল স্ট্রিটের প্রতিবেদনে বলা হয়, এক্ষেত্রে বেশ সময় লেগে যেতে পারে। আবার এটি বাস্তবায়িত নাও হতে পারে- ঠিক যেমনটা ঘটেছে ফেইসবুকের আগে চালানো এধরনের বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে। এক বিবৃতিতে ফেইসবুক জানায়, শিশুদের নিরাপদে অনলাইনে কাজের সুযোগ করে দিতে পিতামাতাকে সহায়তা করতে স্টেকহোল্ডার, নিয়ন্ত্রক ও অন্যান্য নীতিনির্ধারকদের সঙ্গে সংলাপ চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১৩৪৯ ঘ.