বৈরুত, জুন ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ রোববার পার্লামেন্টের ভাষণে হউলা হত্যাযজ্ঞে সরকারি বাহিনীর কোনোরকম ভূমিকা থাকার কথা অস্বীকার করেছেন।
২৫-২৬ মে’র ওই হত্যাযজ্ঞে শিশুসহ ১শ’রও বেশি মানুষ নিহত হয়। বেশিরভাগ মানুষকেই ছুরিকাঘাতে কিংবা খুব কাছ থেকে গুলি করে হত্যা করা হয়েছে।
আসাদ এ হত্যার ঘটনাকে ‘বীভৎস’ বলে বর্ণনা করেছেন।
‘দানবও’ এমন হত্যাকাণ্ড ঘটাতে পারে না মন্তব্য করে তিনি এর জন্য সন্ত্রাসী গোষ্ঠীকে দায়ী করেন।
সিরিয়া পরিস্থিতির জন্য বিদেশি হস্তক্ষেপেরও অভিযোগ করেন আসাদ।
টেলিভিশনে স¤প্রচারিত ভাষণে আসাদ বলেন, “আমরা যদি এই হৃদয় দুমড়ানো ব্যথা বুঝতে না পারি, যেমনটি আমি বুঝেছি ওই দৃশ্য দেখে, বিশেষ করে শিশুদের দেখে- তবে আমরা মানুষ না।”
জাতিসংঘের পর্যবেক্ষক দল জানিয়েছে, হউলায় বেশির ভাগ ক্ষেত্রেই নির্বিচারে মানুষ হত্যা করা হয়েছে এবং প্রত্যক্ষদর্শীদের মতে, অধিকাংশ হত্যাকান্ড ঘটিয়েছে সরকার-সমর্থক সশস্ত্র বাহিনী।
ভাষণে আসাদ বলেন, এ সংকট সমাধানের পথ রাজনৈতিক সংলাপ। কিন্তু তিনি এমন কারো সঙ্গে আলোচনায় বসতে চান না যারা সিরিয়াবাসীর মনের কথা তুলে ধরে না।
ওদিকে আসাদ প্রতিশ্র“তি অনুযায়ী কাজ না করায় সিরিয়ায় জাতিসংঘ ও আরব লিগ দূত কফি আনান শনিবার হতাশা প্রকাশ করেছেন। শান্তি প্রক্রিয়ার সব শর্ত মেনে চলার জন্য আসদকে কড়া বার্তাও দিয়েছেন আনান।
তিনি বলেন, সিরিয়ান প্রেসিডেন্টকে “তার সামরিক ব্যবস্থায় দ্রুত কাঠামোগত পরিবর্তন আনতে দৃঢ় ও লক্ষ্যণীয় পদক্ষেপ গ্রহণ করা এবং ভারী অস্ত্র প্রত্যাহার ও সব ধরনের সহিংসতা বন্ধ করতে তার দেওয়া প্রতিশ্রি“তির প্রতি তার সম্মান দেখানো উচিত।”
সিরিয়ায় শনিবারও ৫৭ সেনাসহ ৮৯ জন নিহত হয়েছে বলে যুক্তরাজ্য ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসে’র দেওয়া তথ্য উল্লেখ করে জানিয়েছে সংবাদ সংস্থা এএফপি।
এ তথ্য সঠিক হলে ২০১১ সালের মার্চ থেকে শুরু হওয়া গণঅভ্যুত্থানে শনিবারই একদিনে সবচেয়ে বেশি সেনা নিহত হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৯১১ঘ.
bdnews24