২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়াকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে রাশিয়া: হিলারি

রাশিয়ার নীতি সিরিয়াকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2012, 03:42 PM

Updated : 24 Aug 2022, 11:27 AM

ওয়াশিংটন, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাশিয়ার নীতি সিরিয়াকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। গত সপ্তাহে হউলা হত্যাযজ্ঞের পর জাতিসংঘের প্রস্তাবিত সিরিয়ার বিরোধী কঠোর পদক্ষেপের বিরুদ্ধে রাশিয়া ও চীন অবস্থান নেওয়ায় হিলারি এ অভিযোগ করলেন। ডেনমার্কে সফরকালে বৃহস্পতিবার হিলারি বলেন, “সিরিয়ায় সামরিক হস্তক্ষেপের দাবি দিন দিনই জোরদার হচ্ছে।” তিনি আরো বলেন, “রাশিয়া আমাকে বলছে, তারা সিরিয়ায় গৃহযুদ্ধ দেখতে চায় না। কিন্তু আমি বলছি, প্রেসিডেন্ট বাশার আল আসাদকে সমর্থন দেওয়ার তাদের (রাশিয়া) নীতি সিরিয়াকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে।” হিলারির পাশাপাশি জাতিসংঘ মহাসচিব বান কি-মুনও বৃহস্পতিবার নতুন করে হুঁশিয়ার করে বলেছেন, হউলা হত্যাযজ্ঞ পরবর্তী বর্তমান পরিস্থিতিতে সিরিয়া ‘বিপর্যয়কর’ গৃহযুদ্ধের দিকেই এগিয়ে যাচ্ছে। সিরিয়ার সরকার বিরোধী বিদ্রোহীরা ইতোমধ্যেই সরকারকে যুদ্ধবিরতি মেনে চলার জন্য ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে। সতর্ক করে দিয়ে বিদ্রোহীরা বলেছে, অবলম্বে সিরীয় বাহিনী ব্যারাকে না ফিরলে তারা যুদ্ধবিরতি থেকে বেরিয়ে যাবে। সিরিয়া সরকারের কর্মকাণ্ডের বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে তুরস্কে এক সম্মেলনে বান বলেন, শুধুমাত্র নিরীহ মানুষ হত্যা প্রত্যক্ষ করতে সিরিয়ায় জাতিসংঘ পর্যবেক্ষক পাঠানো হয়নি। “একের পর এক মানুষ হত্যা সিরিয়াকে এমন এক বিপর্যয়কর গৃহযুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে যার ক্ষত কখনো শুকাবে না,” বলেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১৩৩ঘ.