২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রমনিই রিপাবলিকান প্রার্থী

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী নির্বাচিত হয়েছেন মিট রমনি। চলতি বছরের ৬ নভেম্বর অনুষ্ঠেয় নির্বাচনে তিনি ডেমক্রেটিক প্রেসিডেন্ট বারাক ওবামার মোকাবিলা করবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2012, 07:00 AM

Updated : 24 Aug 2022, 11:27 AM

ওয়াশিংটন, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী নির্বাচিত হয়েছেন মিট রমনি। চলতি বছরের ৬ নভেম্বর অনুষ্ঠেয় নির্বাচনে তিনি ডেমক্রেটিক প্রেসিডেন্ট বারাক ওবামার মোকাবিলা করবেন। মঙ্গলবার টেক্সাস প্রাইমারিতে জয়ের মধ্য দিয়ে তিনি রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থীর জন্য প্রয়োজনীয় ১ হাজার ১শ’ ৪৪ টি ডেলিগেট ভোট অর্জন করেন। তবে কয়েক সপ্তাহ আগেই রিপাবলিকান প্রার্থী হিসেবে রমনির মনোনয়ন নিশ্চিত হয়ে গিয়েছিল। অগাস্টের শেষ দিকে ফ্লোরিডায় অনুষ্ঠেয় রিপাবলিকান পার্টির সম্মেলনে আনুষ্ঠানিকভাবে রমনিকে পার্টির প্রার্থী ঘোষণা করা হবে। এক বিবৃতিতে রমনি টেক্সাসের ১৫৫ ডেলিগেট সমর্থনের মাধ্যমে তার মনোনয়ন নিশ্চিত হওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। অপর রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী রিক পেরি ও রিক সান্তোরামের সঙ্গে গত কয়েক মাসের হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর চূড়ান্তভাবে জয়ী হলেন ম্যাসাচুসেটস রাজ্যের গভর্নর রমনি। ডেমক্রেটিক প্রেসিডেন্ট ওবামার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় রমনিকে ‘আন্ডারডগ’ হিসেবে বিবেচনা করা হচ্ছে। কারণ যুক্তরাষ্ট্রের ঐতিহ্য অনুযায়ী ক্ষমতাসীন প্রেসিডেন্টকে পরাজিত করা কঠিন বলেই বিবেচিত হয়। তবে বিভিন্ন জরিপের ফলাফলে প্রেসিডেন্ট ওবামার সঙ্গে রমনির তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া যাচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১২৫৫ ঘ.