কাবুল, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তানে বিমান হামলায় আল কায়েদার ২য় শীর্ষ নেতা নিহত হয়েছে বলে মঙ্গলবার জানিয়েছে নেটো বাহিনী।
নেটোর বিবৃতিতে বলা হয়েছে, সৌদি আরবে জন্মগ্রহণকারী এ আল কায়েদা নেতা শাখার আল-তায়িফি রোববার রাতে কুনার প্রদেশের ওয়াতাপুর এলাকায় বিমান হামলায় নিহত হন। তার সঙ্গে নিহত হন আরেক আল কায়েদা সদস্য।
তায়িফির দল আফগান-নেটো যৌথ বাহিনীর ওপর হামলা চালানো এবং আফগানিস্তানে অস্ত্র চালান ও জঙ্গি তৎপরতা সংগঠিত করার জন্য দায়ী।
কুনার প্রদেশে তালেবান যোদ্দাদের সঙ্গেও তার সংশ্রব থাকার খবর পাওয়া গেছে।
তবে কুনার প্রদেশের তালেবানরা তায়িফি হত্যার খবর অস্বীকার করে বলেছে, তায়িফি ৩ মাস আগেই ওই এলাকা ছেড়ে চলে গিয়েছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৬৫০ঘ.
bdnews24