নিউ মেক্সিকো, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের ৬ রাজ্যে ছড়িয়ে পড়েছে দাবানল। দক্ষিণপশ্চিমাঞ্চলীয় পার্বত্যাঞ্চল নিউ মেক্সিকোয় শনিবার ৪র্থ দিনেও দাবানল নিয়ন্ত্রণে আসেনি।
ভয়াবহ এ দাবানলে ইতোমধ্যেই পুড়ে গেছে ২শ’ স্কয়ার মাইলেরও (৫২০ স্কয়ার কিলোমিটার) বেশি বনাঞ্চল।
জনবসতিপূর্ণ অ্যারিজোনা, কলোরাডো, মিশিগান, নেভাদা, নিউ মেক্সিকো, এবং উতাহ রাজ্যে প্রবল বাতাসের কারণে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না।
দাবানল থেকে বাঁচাতে ছোট ছোট কয়েকটি শহরের লোকজনকে এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে। ৫৮০ জনেরও বেশি অগ্নিনির্বাপণ কর্মী আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
নিউ মেক্সিকোয় বজ্রপাত থেকে শুরু হওয়া দাবানল শুক্রবার নাগাদ ৮২,২৫২ একর এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে। এখন তা আরো বেশি হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
মিশিগানের পূর্বাঞ্চলে পুড়েছে ১ হাজারেরও বেশি মাইল। শনিবার নাগাদ দাবানল গ্রাস করেছে ২১ হাজারেরও বেশি একর জমি।
কলোরাডোয় ২ হাজার ৮শ একর জুড়ে ছড়িয়ে পড়েছে দাবানল। উতাহ রাজ্যে দাবানলে পুড়েছে ৪ হাজার ২শ একর জমি। তবে সেখানে পরিস্থিতি ৫০ শতাংশ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
কিন্তু প্রবল বাতাস আর শুস্ক আবহাওয়ার কারণে দাবানল পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সহাসাই সম্ভব হবে না বলেই মনে করছেন অগ্নিনির্বাপণ কর্মকর্তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এলকিউ/১৬৩৭ঘ.
bdnews24