প্যারিস, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ফ্রান্সের নতুন প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলান্দ শুক্রবার আকস্মিক সফরে আফগানিস্তানে গেছেন।
আফগানিস্তানে অবস্থানরত ফরাসি সেনাদের সঙ্গে দেখা করাসহ প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সঙ্গে বৈঠক করবেন।
ওলান্দ এ বছরের শেষ নাগাদই আফগানিস্তান থেকে ৩ হাজার ৪শ’ ফরাসি সেনা দেশে ফিরিয়ে নিতে চান।
ন্যাটো সেনা প্রত্যাহারের নির্ধারিত সময়সীমার দুবছর আগেই ফরাসি সেনা ফিরিয়ে নেওয়ার চেষ্টা চালাচ্ছেন তিনি।
আফগান সফরকালে ওলান্দ এ বছরের শুরুর দিকে কাবুলের সঙ্গে সই করা দীর্ঘমেয়াদী সহযোগিতা চুক্তি রক্ষা করার প্রতিশ্র“তি দেবেন বলে জানিয়েছে তার কার্যালয়।
এ বছর প্রায় ২ হাজার সেনা আফগানিস্তান ছাড়লেও আফগান বাহিনীকে সহায়তা ও প্রশিক্ষণ দিতে রয়ে যাবে আরো কিছু সেনা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এলকিউ/১৮৫২ঘ.
bdnews24