এডেন, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইয়েমেনে যুক্তরাষ্ট্রের দুটি চালকবিহীন বিমান (ড্রোন) হামলায় আল কায়েদা সংশ্লিষ্ট ১০ জঙ্গি নিহত হয়েছে।
শনিবার ইয়েমেনের তেল উৎপাদনকারী পূর্বাঞ্চল মারিব প্রদেশে এ হামলায় ধ্বংস হয় তিনটি যানও। বিস্তারিত কিছু না জানিয়ে ইয়েমেনের প্রতিরক্ষামন্ত্রণালয়ের ওয়েবসাইটে একথা বলা হয়েছে।
ইয়েমেন এবং ওয়াশিংটন সাধারণত ড্রোন হামলার কথা স্বীকার করে না। তবে ইয়েমেনের স্থানীয় কর্মকর্তারা রয়টার্সকে বলেছেন, মার্কিন ড্রোন হামলায় ১২ জঙ্গি নিহত হয়েছে বলেই ধারণা করছেন তারা।
নিহতদের মধ্যে একজন মিশরীয় ও দু’জন সৌদি আরবের নাগরিক রয়েছে।
ইয়েমেনে আল-কায়েদা জঙ্গি বিরোধী অভিযানে এটিই যুক্তরাষ্ট্রের সর্বসা¤প্রতিক ড্রোন হামলা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএম/এলকিউ/২০২২ঘ.
bdnews24