ওয়াশিংটন, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানভিত্তিক হাক্কানি নেটওয়ার্ককে অবিলম্বে ‘সন্ত্রাসী’ গোষ্ঠী ঘোষণার জন্য যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের প্রতি আহ্বান জানিয়েছেন সে দেশের কংগ্রেসের একটি প্রতিনিধি দল।
যুক্তরাষ্ট্র কংগ্রেসের গোয়েন্দা বিষয়ক একটি কমিটির নেতৃত্বে থাকা ওই দলটি স¤প্রতি আফগানিস্তান সফর করেন।
শুক্রবার পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের কাছে লেখা একটি চিঠিতে ওই কংগ্রেস সদস্যরা স¤প্রতি আফগানিস্তানের রাজধানী কাবুলে পার্লামেন্ট ভবন ও বিভিন্ন দেশের দূতাবাসে হামলার জন্য হাক্কানি নেটওয়ার্ককে দায়ী করেন।
কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট ও নিুকক্ষ হাউজ অফ রিপ্রেজেন্টেটিভসের ডেমোক্র্যাট ও রিপাবলিকান দলের সদস্যদের নিয়ে গোয়েন্দা তৎপরতা তদারকির জন্য করা ওই কমিটি হাক্কানি নেটওয়ার্ক নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
চিঠিতে তারা বলেন, “এ বিষয়টি স্পষ্ট যে, হাক্কানি নেটওয়ার্ক একের পর এক আফগানিস্তানে মার্কিন স্বার্থে হামলা চালিয়ে আসছে এবং তারা ওই অঞ্চলে নিরপরাধ নারী, শিশু নির্বিশেষে সবার জন্য হুমকি হয়ে উঠছে।”
পাকিস্তানের গোয়েন্দাবাহিনী হাক্কানি নেটওয়ার্ককে মদদ দিয়ে থাকে বলে অভিযোগ যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সাবেক জয়েন্ট চিফস অফ স্ট্যাফ জেনারেল মাইক মুলেনের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এএইচ/১৯১৯ ঘ.
bdnews24