ওয়াশিংটন, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সুস্থ মানুষের দেহে এইডস রোগের ভাইরাস এইচআইভি সংক্রমণ প্রতিরোধী ওষুধ ‘ত্র“ভাদা’ এই প্রথম যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য বিশেষজ্ঞদের স্বীকৃতি পেয়েছে।
এইচআইভি সংক্রমণের সমূহ ঝুঁকির মুখে থাকা মানুষদের জন্য এ ওষুধ ব্যবহারের অনুমতি দিতে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ সংস্থার কাছে সুপারিশ করে স্বাস্থ্য বিশেষজ্ঞদের একটি প্যানেল।
যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) ইতোমধ্যেই এইচআইভি আক্রান্তদের জন্য ‘ত্র“ভাদা’ ব্যবহারের অনুমতি দিয়েছে। প্রচলিত ওষুধগুলোর সঙ্গেই ব্যবহৃত হচ্ছে এই ওষুধ।
স্বাস্থ্যকর্মী ও এইচআইভি আক্রান্তদের জন্য কাজ করে যাওয়া কয়েকটি সংগঠন ত্র“ভাদা অনুমোদের বিরোধিতা করলেও সংবাদাতারা বলছেন, এইচআইভি/এইডস প্রতিরোধের সংগ্রামে এ পদক্ষেপ হতে পারে এক নতুন মাইলফলক।
ত্র“ভাদা তৈরি করেছে ক্যালিফোর্নিয়া ভিত্তিক ওষুধ কোম্পানি গিলিড সায়েন্স।
২০১০ সাল থেকে বেশ কয়েকটি গবেষণায় দেখা গেছে, সুস্থ মানুষের দেহে এইচআইভি সংক্রমণের ঝুঁকি কমাতে এবং এইচআইভি আক্রান্ত সঙ্গীর কাছ থেকে অপরজনের এইচআইভি আক্রান্ত হওয়ার ঝুঁকি কমাতে ত্র“ভাদা ৪৪ শতাংশ থেকে ৭৩ শতাংশ ফলদায়ক হয়েছে।
এবার এফডিএ’র বিশেষজ্ঞ উপদেষ্টা কমিটি ওষুধটি ব্যবহারের অনুমোদন দিল।
‘এন্টিভাইরাল ড্রাগস এডভাইজরি কমিটি’র ভোটে এইচআইভি সংক্রমণের প্রবল ঝুঁকির মুখে থাকা মানুষদের চিকিৎসায় এ ওষুধ ব্যবহারের পক্ষে পড়ে ১৯ এবং বিপক্ষে পড়ে ৩ ভোট।
এইচআইভি আক্রান্ত জুিট এবং যৌন সংসর্গ থেকে এইচআইভি আক্রান্তের ঝুঁকিতে থাকা মানুষদের জন্যও ত্র“ভাদা ব্যবহারের অনুমোদন দিয়েছে বিশেষজ্ঞ প্যানেল।
তবে কেউ কেউ বলছেন, বৃহত্তর জনস্বার্থে এ ওষুধ ব্যাপকভাবে ব্যবহারের আগে এর কার্যকারিতা যাচাইয়ে আরো গবেষণালব্ধ তথ্য প্রয়োজন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৮২৫ঘ.
bdnews24