যুক্তরাজ্যজুড়ে সরকারি চাকরিজীবী ধর্মঘট
যুক্তরাজ্য সরকারের পেনশন সংস্কারের প্রতিবাদে বৃহস্পতিবার দেশজুড়ে ২৪ ঘন্টার ধর্মঘটে নেমেছে সরকারি চাকরিজীবীরা। ভিডিও
যুক্তরাজ্য সরকারের পেনশন সংস্কারের প্রতিবাদে বৃহস্পতিবার দেশজুড়ে ২৪ ঘন্টার ধর্মঘটে নেমেছে সরকারি চাকরিজীবীরা।
সরকারের বক্তব্য হচ্ছে, মানুষের আয়ু বেড়ে যাওয়ায় বর্তমান পেনশন স্কীম আর উপযোগী নয় এবং সরকারের পক্ষে এ ব্যয় বহন করা কষ্টকর হয়ে পড়েছে।
অন্যদিকে, ইউনিয়নগুলোর ভাষ্য, সদস্যরা ‘ডাকাতি’র শিকার হচ্ছে। তুলনামূলক কম পেনশনের বিনিময়ে দীর্ঘ সময় কাজ করতে হচ্ছে তাদেরকে।
ব্রিটিশ সরকার চায় কর্মচারিরা গড়ে আরো ৩ দশমিক ২ শতাংশ বেশি কাজ করুক। এতে করে ২০১৪ সালের মধ্যে সাশ্রয় হবে ২ দশমিক ৮ বিলিয়ন পাউন্ড।
কিন্তু ইউনিয়নগুলো এ ব্যবস্থাকে অন্যায্য আখ্যা দিয়ে তা মানতে অস্বীকৃতি জানিয়েছে।বিক্ষোভে নেমেছে সরকারি খাতের সর্বস্তরের মানুষ।
তবে ক্যাবিনেট অফিস মন্ত্রী ফ্রান্সিস মাউদি বলেছেন, “ধর্মঘট করে কোন লাভ হবে না।” পেনশনের ব্যাপারে আলোচনার আর কোন সুযোগ নেই।
