২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিলিপাইনে অগ্নিকাণ্ডে নিহত ১১

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপে অগ্নিকাণ্ডে ১১ জন নিহত হয়েছে। নিহতরা সবাই একটি ডিপার্টমেন্টাল স্টোরের নারী কর্মচারী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2012, 06:21 AM

Updated : 24 Aug 2022, 11:19 AM

ঢাকা, মে ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপে অগ্নিকাণ্ডে ১১ জন নিহত হয়েছে। নিহতরা সবাই একটি ডিপার্টমেন্টাল স্টোরের নারী কর্মচারী। এ ঘটনায় সাত জন নিখোঁজ রয়েছে বলে বিবিসি জানিয়েছে। বুধবার সকালে মিন্দানাও দ্বীপের বুটুয়ান শহরে অগ্নিকাণ্ডে এ হতাহতের ঘটনা ঘটে। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসির ওই খবরে বলা হয়, অগ্নিকাণ্ডের সময় নিহতরা সবাই তিনতলা ওই ডিপার্টমেন্টাল স্টোরটির ভিতরে ঘুমিয়েছিলেন। স্থানীয় এক পুলিশ কর্মকর্তা জানান, ধোঁয়ায় নারীরা ভবনটি থেকে বেরোতে পারেননি বলে ধারণা করা হচ্ছে। তিনি জানান, অগ্নিকাণ্ডের সময় সেখানে অন্তত ২১ জন মানুষ ছিলেন। তাদের মধ্যে তিনজন জানালা দিয়ে লাফিয়ে পড়ে প্রাণে বেঁচেছেন। অগ্নিকাণ্ডের কারণ এখনো জানা যায়নি বলে জানান ওই কর্মকর্তা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এএইচ/১২১৬ ঘ.