২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গুজরাট দাঙ্গা: ৯ জনের যাবজ্জীবন

গুজরাটে হিন্দু-মুসলিম দাঙ্গার একটি মামলায় নয় জনকে যাবজ্জীবন কারাদণ্ড ভারতীয় আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2012, 01:22 PM

Updated : 24 Aug 2022, 11:17 AM

ঢাকা, মে ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গুজরাটে হিন্দু-মুসলিম দাঙ্গার একটি মামলায় নয় জনকে যাবজ্জীবন কারাদণ্ড ভারতীয় আদালত। ২০০২ সালের ২৭ ফেব্র“য়ারি গুজরাটের গোধরায় দাঙ্গার সময় ট্রেনে আগুন দেওয়া হলে ৫৮ জন জীবন্ত দগ্ধ হন। তাদের মধ্যে বেশিরভাগই ছিলেন হিন্দু পুণ্যার্থী। ওই ঘটনার পর প্রদেশের আনন্দ জেলার ওডে গ্রামে নিরীহ মুসলমানদের ওপর হামলা হলে বহু লোক হতাহত হয়। টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে জানানো হয়, ওডে গ্রামের ঘটনায় করা তৃতীয় মামলায় শুক্রবার গুজরাটের একটি বিশেষ আদালত নয় জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। একইসঙ্গে মামলার ৩২ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়। ভারতের সুপ্রিম কোর্টের নিয়োগ করা একটি বিশেষ দল ওডে হত্যাকাণ্ডের তদন্ত করে। গোধরায় ট্রেনে আগুন দেওয়ার পর গুজরাটজুড়ে যে দাঙ্গা ছড়িয়ে পড়েছিল তার নয়টি ঘটনার তদন্তে ওই কমিটিকে নিয়োগ দিয়েছিল সুপ্রিম কোর্ট। গোধরার ঘটনার পর ২০০২ সালের ১ মার্চ ওডে গ্রামে ২০টি মুসলিম বাড়িতে হামলা চালায় একদল উগ্র হিন্দু। তখন আশপাশের বেশ কয়েকটি বাড়ির লোকজন একটি তিনতলা ভবনে আশ্রয় নেন। হামলাকারীরা ওই ভবনে আগুন ধরিয়ে দেয়। ওই আগুন থেকে বেঁচে যাওয়া ব্যক্তিদের বক্তব্য অনুযায়ী, তিন ঘণ্টার ওই সহিংসতায় অন্তত ২৩ জন নিহত হন। আরেকটি বাড়িতে তিনজনকে পুড়িয়ে হত্যার ঘটনায় নয়জনকে যাবজ্জীবন দিল আদালত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/জেকে/১৯২০ ঘ.