২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আসামে ফেরি ডুবে নিহত ১০৩

ভারতের আসাম রাজ্যে সোমবার একটি ফেরি উল্টে অন্তত ১০৩ জন নিহত হয়েছে। নিখোঁজ রয়েছে আরো অনেকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2012, 04:30 PM

Updated : 24 Aug 2022, 11:16 AM

নয়াদিল্লি, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-ভারতের আসাম রাজ্যে সোমবার একটি ফেরি উল্টে অন্তত ১০৩ জন নিহত হয়েছে। নিখোঁজ রয়েছে আরো অনেকে। ফেরিটিতে প্রায় ৩শ’ যাত্রী ছিল। ব্রম্মপুত্র নদীতে প্রচণ্ড ঝড়বৃষ্টির কবলে পড়ে ফেরিটি উল্টে যায়। ঘটনাস্থল থেকে আসামের পুলিশ প্রধান জয়ন্ত নারায়ন চৌধুরি জানান, এ পর্যন্ত প্রায় ১শ’ জনকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকর্মীরা প্রবল ঝড়ো হাওয়া ও বৃষ্টির মধ্যে উদ্ধারকাজ চালাচ্ছে বলে জানান তিনি। প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে বলে ঘটনাস্থল থেকে জানিয়েছেন আরেক পুলিশ কর্মকর্তা। ভারতের উত্তরপূর্বাঞ্চলে এটিই এ যাবৎকালের সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনা। আসামের রাজধানী গোহাটি থেকে প্রায় ৩৫০ কিলোমিটার (২১৫ মাইল) পশ্চিমে ধুবরি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ফেরিটি যাত্রী বোঝাই ছিল। এর ছাদও ছিল মানুষে পরিপূর্ণ। তাদের বেশিরভাগই স্থানীয় কৃষক ও তাদের পরিবারের লোকজন বলে জানা গেছে। ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং এক বিবৃতিতে মর্মান্তিক এ দুর্ঘটনায় শোক ও দু:খ প্রকাশ করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২২২৫ঘ.