২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কাবুলে ১০ টন বিস্ফোরক উদ্ধার

আফগানিস্তানের রাজধানী কাবুলে ১০ টন বিস্ফোরক উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী। জঙ্গি হামলার উদ্দেশ্যে ওই বিস্ফোরক আনা হয়েছিল বলে জানিয়েছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2012, 01:16 PM

Updated : 24 Aug 2022, 11:13 AM

কাবুল, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তানের রাজধানী কাবুলে ১০ টন বিস্ফোরক উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী। জঙ্গি হামলার উদ্দেশ্যে ওই বিস্ফোরক আনা হয়েছিল বলে জানিয়েছে তারা। এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে তিন জন পাকিস্তানের নাগরিক রয়েছে বলে নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে বলা হয়। শনিবার আফগানিস্তানের গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ডাইরেক্টোরেট অফ সিকিউরিটির (এনডিসি) মুখপাত্র শফিকউল্লাহ তাহিরি বলেন, গত রোববার কাবুলের উপকণ্ঠে একটি পাকিস্তানি ট্রাক থেকে ওই বিস্ফোরক উদ্ধার করা হয়। ট্রাকে আলুর বস্তার নিচে চারশ’ ব্যাগে এসব বিস্ফোরক রাখা ছিল বলে জানান তিনি। তাহিরি বলেন, রাজধানীর জনবহুল এলাকায় হামলার উদ্দেশ্যে এসব বিস্ফোরক আনা হয়। এর মাধ্যমে বহু মানুষের প্রাণহানি ঘটতে পারতো বলে মন্তব্য করেন তিনি। ওই গোয়েন্দা কর্মকর্তা বলেন, “তিন পাকিস্তানি সন্ত্রাসী ও তাদের দুই আফগান সহযোগী একটি ট্রাকে আলুর বস্তার নিচে বিস্ফোরকগুলো রেখেছিল।” গ্রেপ্তার পাঁচজনই জিজ্ঞাসাবাদে পাকিস্তানে প্রশিক্ষণ নেওয়ার কথা স্বীকার করেছেন বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/১৯১৮ ঘ.