২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্রান্সে শেষ মুহূর্তের প্রচারণায় প্রেসিডেন্ট প্রার্থীরা

ফ্রান্সে নির্বাচনের আগে শেষ মুহূর্তের প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। আজই প্রচারণার শেষ দিন। রোববার দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম পর্যায়ের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নিয়ম অনুযায়ী, নির্বাচনের আগের দিন কোনো প্রচারণা চালানো যাবে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2012, 07:32 AM

Updated : 24 Aug 2022, 11:12 AM

প্যারিস, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ফ্রান্সে নির্বাচনের আগে শেষ মুহূর্তের প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। আজই প্রচারণার শেষ দিন। রোববার দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম পর্যায়ের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নিয়ম অনুযায়ী, নির্বাচনের আগের দিন কোনো প্রচারণা চালানো যাবে না। প্রধান দুই প্রার্থীর একজন ফ্রঁসোয়া হোল্যান্দ বোরডেঅক্স এলাকায় ইতোমধ্যেই চূড়ান্ত সমাবেশ শেষ করেছেন। আর অপর প্রার্থী প্রেসিডেন্ট নিকোলাস সারকোজির প্রচার কাজ শেষ হবে নাইস এলাকায়। প্রচারাভিযানে অর্থনীতির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। প্রধান দুই প্রার্থীই সুষম বাজেট করার অঙ্গীকার করলেও প্রবৃদ্ধির ওপর জোর দিয়েছেন হোল্যান্দ। জনমত জরিপে দেখা গেছে, এই দুই প্রার্থী জোড়ালো প্রচারণা চালালেও সমাজতান্ত্রিক প্রাথী হোল্যান্দ জয়ী হবেন বলে আশা করা হচ্ছে। এতে বলা হয়, ডানপন্থী প্রার্থী মেরিন লো পেন ও বামপন্থী প্রার্থী জ্যঁ-লুক মেলেনচন যথাক্রমে ১৭ শতাংশ এবং ১৪-১৫ শতাংশ ভোট পেতে পারেন। আর নির্বাচনী ফলাফল অনুযায়ী পঞ্চম অবস্থানে থাকার সম্ভাবনা রয়েছে মধ্যমপন্থী প্রার্থী ফ্রঁসোয়া বেইরোর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১৩২৮ ঘ.