২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তালেবান ‘ভাই’দের তিরস্কার করলেন কারজাই

কাবুলসহ ৩টি প্রদেশে একযোগে তালেবান হামলা আফগানিস্তানে বিদেশি সেনা উপস্থিতিই কেবল আরো দীর্ঘ করেছে; এতে দেশ, জনগণ কিংবা ইসলামের কোনো কল্যাণ হয়নি মন্তব্য করে তালেবানদের তিরস্কার করেছেন আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2012, 12:37 PM

Updated : 24 Aug 2022, 11:11 AM

কাবুল, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কাবুলসহ ৩টি প্রদেশে একযোগে তালেবান হামলা আফগানিস্তানে বিদেশি সেনা উপস্থিতিই কেবল আরো দীর্ঘ করেছে; এতে দেশ, জনগণ কিংবা ইসলামের কোনো কল্যাণ হয়নি মন্তব্য করে তালেবানদের তিরস্কার করেছেন আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই। পারলে দেশের ভালোর জন্য তালেবানদের আরো বেশি কিছু করার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তিনি। তবে তালেবানদের ‘ভাই’ ডাকা বন্ধ করবেন না বলেও জানান কারজাই। আফগানিস্তানে রোববার পার্লামেন্ট ও বিভিন্ন দূতাবাসসহ ৩ টি প্রদেশে হামলা চালায় তালেবানরা। এতে কেবল নিরীহ মানুষের প্রাণহানি ঘটেছে এবং অর্থনীতি ও নিরাপত্তায় আফগানিস্তানের আস্থা নষ্ট হয়েছে বলে মন্তব্য করেছেন কারজাই। তালেবানরা বিদেশি ও ন্যাটো নেতৃত্বাধীন বাহিনীকে আফগানিস্তান থেকে তাড়ানোর যে লক্ষ্য নিয়েছে রোববারের হামলা সে উদ্দেশ্য সাধনে সহায়ক হয়নি উলে¬খ করে মঙ্গলবার এক ভাষণে কারজাই বলেন, “তোমরা ইসলামের জন্য কিছু করনি; আফগানিস্তানের স্বাধীনতা, জনগণ, মুক্তি ও উন্নয়নের জন্য কোনো কাজ করনি; বরং বিদেশিদের উপস্থিতি আরো দীর্ঘ করার কাজ করেছ।” তবে তালেবানদের কড়া ভাষায় তিরস্কার করলেও তাদের সঙ্গে স¤প্রীতি গড়ার প্রক্রিয়া সচল রাখা এবং ২০১৪ সালে বিদেশি বাহিনী আফগানিস্তান ছাড়ার আগে শান্তিচুক্তি করার চেষ্টায় কারজাই বলেন, তিনি তালেবানদের ‘ভাই’ বলা বন্ধ করবেন না। তিনি বলেন, “তাবেলানদের ভাই বলার জন্য গণমাধ্যমে কেউ কেউ আমার সমালোচনা করেছে। তবে আমি ‘ভাই’ বলা বাদ দিবো না।” এর আগে সোমবার ওই হামলার ঘটনার জন্য গোয়েন্দা ব্যর্থতা বিশেষত ন্যাটোকে দায়ী করেন আফগান প্রেসিডেন্ট। রোববারের ওই হামলায় ৩৫ জঙ্গি, আফগান নিরাপত্তা বাহিনীর ১১ সদস্য ও চার বেসামরিক নাগরিক নিহত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৬২১ঘ.