২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অলৌকিক!

দুর্ঘটনাবশত হৃদপিন্ডে চার ইঞ্চি পেরেক ঢুকেও বেঁচে গেছেন যুক্তরাষ্ট্রের নিউ জার্সির এক ব্যক্তি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2012, 03:06 PM

Updated : 24 Aug 2022, 11:07 AM

নিউ জার্সি, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-দুর্ঘটনাবশত হৃদপিন্ডে চার ইঞ্চি পেরেক ঢুকেও বেঁচে গেছেন যুক্তরাষ্ট্রের নিউ জার্সির এক ব্যক্তি। মুমূর্ষু অবস্থা থেকে ফিরে এসে নিউ জার্সির ভিনেল্যান্ডের অধিবাসী ডেনিস হেনিস নামের ওই ব্যক্তি শুক্রবার বলেন, তার মনে হচ্ছে লটারি জিতেছেন তিনি। “আমি ইতোমধ্যেই লটারি জিতে গেছি,” এক সাক্ষাৎকারে বলেন হেনিস। মার্চের শেষদিকে বুকে পেরেকবিদ্ধ হওয়ার পর নিউ জার্সির ক্যামেডনের কুপার ইউনিভার্সিটি হাসপাতালে অস্ত্রোপচার হয় ৫২ বছর বয়সী হেনিসের। হাসপাতালে ভর্তি হওয়ার আগে কিছুক্ষণের জন্য তার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়। তিনি বলেন, “২৩ মার্চ আমার জন্মদিনে একটি নাতি হয় আমার এবং এর সপ্তাহখানেক পরে আমি প্রায় মারা গিয়েছিলাম। এখন আমরা একসঙ্গে জন্মদিন পালন করতে পারবো।” গত ৩১ মার্চ ২৮ বছরের ছেলের সঙ্গে এক প্রতিবেশীর ছাদে নির্মাণ কাজ করছিলেন হেনিস। হঠাৎ তার পেরেক লাগানো যন্ত্রের মধ্যে পেরেক আটকে গেলে তিনি তা ঠিক করতে যান। ভুলবশত ওই যন্ত্রটি নিজের দিকে তাক করে ঠিক করার সময় পেরেক ছুটে তার বুকে বিদ্ধ হয়। “এটা এক ফুটের মতো দূরে ছিল এবং তা আমার বুকে ঢুকে যায়, আমার হৃদপিন্ডের ডানদিকে,” বলেন হেনিস। কুপার ইউনিভার্সিটি হাসপাতালের চিকিৎসক মাইকেল রোসেনব্লুমস বলেন, পেরেকটি তার হৃদপিন্ডের ডান নিলয়ে প্রবেশ করে যা ফুসফুসে রক্ত সরবরাহ করে এবং দ্রুতই তার হৃদযন্ত্রের ক্রিয়া সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। অবশ্য হেনিস খুব দ্রুতই সেরে উঠছেন বলে জানান তিনি। রয়টার্সকে টেলিফোনে রোসেনব্লুমস বলেন, “আমরা গর্তটি বন্ধ করেছি এবং তার হার্ট ঠিক আছে।” খ্রিস্টানদের গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুষ্ঠান ইস্টারের আগেই তিনি হাসপাতাল থেকে ছাড়া পাবেন বলে আশা করা হচ্ছে। ৮ এপ্রিলই এ অনুষ্ঠান পালন করবে খ্রিস্টান স¤প্রদায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/জিএনএ/২০৫২ ঘ.