২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাইবেরিয়ায় বিমান বিধ্বস্ত, নিহত ৩৩

রাশিয়ার যাত্রীবাহী একটি বিমান সোমবার সাইবেরিয়ায় বিধ্বস্ত হয়েছে। এতে অন্তত ৩৩ জন নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2012, 04:49 AM

Updated : 24 Aug 2022, 11:06 AM

মস্কো, এপ্রিল ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- রাশিয়ার যাত্রীবাহী একটি বিমান সোমবার সাইবেরিয়ায় বিধ্বস্ত হয়েছে। এতে অন্তত ৩৩ জন নিহত হয়েছে। বিমানটি থেকে ১২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে রাশিয়ার রাষ্ট্রনিয়ন্ত্রিত ইতার-তাস সংবাদ সংস্থা জানিয়েছে। ওই বিমানে মোট ৪৩ জন আরোহী ছিলেন। কর্তৃপক্ষ বলছে, এটিআর ৭২ বিমানটি সাইবেরিয়ার পশ্চিমাঞ্চলীয় তিউমেন শহরের ৩০ থেকে ৩৫ কিলোমিটার দূরে বিধ্বস্ত হয়। উড্ডয়নের তিন মিনিট পরই বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এর আগে রাশিয়ার দুর্যোগ পরিস্থিতি বিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র ইরিনা আন্দ্রিয়ানোভা জানিয়েছিলেন, বিধ্বস্ত বিমান থেকে ১২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এছাড়া ১৬টি মৃতদেহও উদ্ধার করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১০৪১ ঘ.