ইস্তাম্বুল, এপ্রিল ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মিয়ানমারে অনুষ্ঠিত উপনির্বাচন নিয়ে সতর্ক প্রতিক্রিয়া জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন।
রোববার সিরিয়া সঙ্কট নিয়ে ইন্তাম্বুলের বৈঠকের পর হিলারি মিয়ানমারে নির্বাচনী প্রক্রিয়া এবং প্রচারাভিযানে অংশগ্রহণকারীদেরকে অভিনন্দন জানান। সেইসঙ্গে মিয়ানমার কর্তৃপক্ষকে একটি স্বচ্ছ নির্বাচনী ব্যবস্থা গ্রহণেরও আহ্বান জানান তিনি।
সা¤প্রতিক সময়ে মিয়ানমারে বেশ কিছু সংস্কারকাজ সম্পর্কে সংশয় প্রকাশ করে সাংবাদিকদের তিনি বলেন, এ সমস্ত অগ্রগতির অর্থ কি এবং তা টেকসই হবে কিনা তা এখনই বোঝা যাবে না। মিয়ানমারের জনগণের জন্য সামনে কি অপেক্ষা করছে তারও কোনো গ্যারান্টি দেয়া যাবে না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এইচএ/এলকিউ/২২০৩ঘ.
bdnews24