২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তর কোরিয়ায় যুক্তরাষ্ট্রের খাদ্য সহায়তা স্থগিত

উত্তর কোরিয়া আন্তর্জাতিক হুঁশিয়ারি উপেক্ষা করে আগামী মাসে রকেট উৎক্ষেপণের পরিকল্পনায় অটল থাকায় দেশটিতে পরিকল্পনামাফিক খাদ্য সহায়তা দেওয়া স্থগিত করেছে যুক্তরাষ্ট্র।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2012, 01:03 PM

Updated : 24 Aug 2022, 11:04 AM

ওয়াশিংটন, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- উত্তর কোরিয়া আন্তর্জাতিক হুঁশিয়ারি উপেক্ষা করে আগামী মাসে রকেট উৎক্ষেপণের পরিকল্পনায় অটল থাকায় দেশটিতে পরিকল্পনামাফিক খাদ্য সহায়তা দেওয়া স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। এপ্রিলে উত্তর কোরিয়ার রকেট উৎক্ষেপণের পরিকল্পনাকে ক্ষেপণাস্ত্র পরীক্ষার পাঁয়তারা মনে করে উদ্বিগ্ন ওয়াশিংটন। তবে পিয়ংইয়ং বলছে, স্যাটেলাইট কক্ষপথে পাঠানোই রকেট উৎক্ষেপণের উদ্দেশ্য। এর মধ্য দিয়ে উত্তর কোরিয়ার প্রয়াত মহান নেতা কিম ইল সাঙ এর ১ শতম জন্মবার্ষিকীতে তার প্রতি সম্মান জানানো হবে বকলে জানিয়েছে রাষ্ট্রটি। আগামী ১৫ এপ্রিল উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা কিম ইল সাঙের জন্মশতবর্ষ। উত্তর কোরিয়া বলছে, ফেব্র“য়ারিতে যুক্তরাষ্ট্রের কাছ থেকে খাদ্য সহায়তা পাওয়ার বিনিময়ে পরমাণু ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা বন্ধ করার চুক্তি হওয়ার পর ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের আর কোনো কারণই থাকতে পারে না। কিন্তু যুক্তরাষ্ট্রের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় নিরাপত্তা বিষয়ক ভারপ্রাপ্ত সহকারী প্রতিরক্ষা মন্ত্রী পিটার ল্যাভোয় প্রতিনিধি পরিষদের আর্মড সার্ভিসেস কমিটিতে বলেছেন, রকেট উৎক্ষেপণের ঘোষণা ফেব্র“য়ারির ওই চুক্তির লঙ্ঘন। তিনি বলেন, “এই পরিকল্পনা অত্যন্ত উস্কানিমূলক। কারণ এতে করে উত্তর কোরিয়ার দূর পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা এবং এ কর্মসূচির প্রসারের অভিপ্রায় সুস্পষ্ট।” “এর মধ্য দিয়ে উত্তর কোরিয়া প্রমাণ করেছে যে তারা তাদের প্রতিশ্র“তি এবং আন্তর্জাতিক প্রতিশ্র“তি পূরণে আন্তরিক নয়। আর সেকারণেই আমরা দেশটিতে খাদ্য সহায়তা স্থগিত করতে বাধ্য হয়েছি।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৮৫৮ঘ.