২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে পৃথক বোমা বিস্ফোরণে নিহত ৪৩

ইরাকের বেশ কয়েকটি শহরে মঙ্গলবার গাড়ি ও রাস্তার পাশে পেতে রাখা বোমা বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে অন্ততপক্ষে ৪৩ জনে দাঁড়িয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2012, 09:19 AM

Updated : 24 Aug 2022, 11:01 AM

বাগদাদ, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরাকের বেশ কয়েকটি শহরে মঙ্গলবার গাড়ি ও রাস্তার পাশে পেতে রাখা বোমা বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে অন্ততপক্ষে ৪৩ জনে দাঁড়িয়েছে। পুলিশ ও হাসপাতাল সূত্র এ খবর জানিয়েছে। চলতি মাসের ২৭ েেক ২৯ তারিখ ইরাকে আরব লিগের সম্মেলন হওয়ার কথা রয়েছে। মার্কিন সেনা প্রত্যাহার করার পর আঞ্চলিক ক্ষেত্রে ইরাকের নতুনভাবে প চলার শুরু হিসেবেই এ সম্মেলনকে দেখা হচ্ছে। ঠিক এ সময় এ ধরনের হামলার পর সম্মেলনে অংশগ্রহণকারী আরব প্রতিবেশী দেশগুলোর প্রতিনিধিদের নিরাপত্তা দিতে ইরাকের সামর্থ্য নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। মঙ্গলবার ইরাকের দক্ষিণাঞ্চলের কারবালায় জোড়া বিস্ফোরণে অন্ততপক্ষে ১৩ জন নিহত ও ৪৮ জন আহত হয়েছে বলে সূত্রগুলো জানায়। উত্তরাঞ্চলের কিরকুক শহরে পুলিশ সদর দপ্তরের কাছে গাড়ি বোমা বিস্ফোরণে ৯ জন নিহত ও ৪২ জন আহত হয়েছে। রাজধানী বাগদাদে একটি আত্মঘাতী গাড়ি বোমা হামলায় ৪ জন নিহত ও ১১ জন আহত হয়েছে। এছাড়া বাইজি, সামারা, তুজ খুরমাতো, দাকুক, দুলুইয়াসহ বাগদাদের উত্তর ও দক্ষিণের হিল¬া ও লতিফিয়ায় বিস্ফোরণ হয়েছে। সোমবারও ইরাকের দিয়ালা প্রদেশে অন্ততপক্ষে পাঁচটি বোমা হামলা হয়েছে। এতে তিনজন নিহত ও আরো ৩০ জন আহত হয় বলে পুলিশ জানায়। ২০০৩ সালে ইরাকে মার্কিন আগ্রাসনের পর থেকে ইরাকে প্রায় প্রতিদিনই বোমা হামলা বা গোলাগুলির ঘটনা ঘটছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১৩৪৫ ঘ.