২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জার্মানির নতুন প্রেসিডেন্ট ইওয়াখিম গাউক

ইওয়াখিম গাউক (৭২) জার্মানির নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রোববার। মাত্র দুই বছরে তিনিই হচ্ছেন দেশটির তৃতীয় প্রেসিডেন্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2012, 03:03 PM

Updated : 24 Aug 2022, 11:00 AM

বার্লিন, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরয়াখিম গাউক (৭২) জার্মানির নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রোববার। মাত্র দুই বছরে তিনিই হচ্ছেন দেশটির তৃতীয় প্রেসিডেন্ট। এমপিদের বিশেষ অধিবেশনে ১, ২৩২ ভোটের মধ্যে ৯৯১ ভোট পেয়েছেন সাবেক কমিউনিস্ট পূর্ব জার্মানি আমলের বিরুদ্ধবাদী প্রার্থী গাউক। সাবেক প্রেসিডেন্ট ক্রিস্টিয়ান ভুল্ফের স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি। নির্বাচনে গাউকের প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন বেয়াটে ক্লা সফেল্ড। বামপন্থী দল থেকে মনোনয়ন পেয়েছিলেন তিনি। ২০১০ সালের নির্বাচনে ভুল্ফের কাছে হেরেছিলেন গাউক। কিন্তু আর্থিক কেলেঙ্কারির মুখে গত মাসে ভুল্ফ এর পদত্যাগের পর প্রেসিডেন্ট হিসেবে গাউকের সমর্থন বাড়ে। শনিবার এক জরিপে দেখা যায়, ৮০ শতাংশ মানুষই গাউককে সমর্থন করে। গাউক কোনো পার্টি সংশ্লিষ্ট না হলেও একজন স্পষ্টভাষী বক্তা এমনকি বিতর্কিত ইস্যুতেও সাহস নিয়ে কথা বলতে পারার জন্য খ্যাতি কুড়িয়েছেন। তার জন্ম জার্মানির পূর্বাঞ্চলের রস্টক শহরে। বেড়ে উঠেছেন কমিউনিস্ট পূর্ব জার্মানিতে। নাগরিক অধিকার আন্দোলনে জড়িত থাকায় গাউকের বাবাকে সাইবেরিয়ায় নির্বাসনে পাঠিনোর পর থেকে রাজনীতিতে তার আগ্রহ জন্মে। মুক্তি ও স্বাধীকারের পক্ষ নিয়ে তিনি কাজ করেছেন। কাজ করেছেন ধর্মযাজক হিসাবেও। পূর্ব জার্মানির মানুষের শান্তিপূর্ণ বিপ্লবেও তার অবদান ছিলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এলকিউ/২০৫১ঘ.