২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাজনৈতিক সংস্কার জরুরি: চীনের প্রধানমন্ত্রী

চীনে অর্থনৈতিক সমস্যা সামাল দিতে রাজনৈতিক ব্যবস্থায় সংস্কার জরুরি বলে বুধবার মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাও। ভিডিও

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2012, 11:18 AM

Updated : 25 Apr 2022, 09:08 PM

চীনে অর্থনৈতিক সমস্যা সামাল দিতে রাজনৈতিক ব্যবস্থায় সংস্কার জরুরি বলে বুধবার মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাও।

পার্লামেন্টে বার্ষিক অধিবেশন শেষে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, রাজনৈতিক সংস্কার ছাড়া সাংস্কৃতিক বিপ্লবের মতো বিপর্যয় ঘটার আশঙ্কা এখনো আছে।

তিনি বলেন, “ধীরে ধীরে এবং নিয়মিতভাবেই এই সংস্কারকাজ চলতে হবে” এবং দেশের অর্থনীতির জন্য তা অপরিহার্য।

জিয়াবাও যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য সম্পর্কসহ তাইওয়ানের সঙ্গে সম্পর্ক নিয়েও কথা বলেন।

চীন মুদ্রা সংস্কারের ওপরও জোর দেবে বলে জানান তিনি। তবে চীনে রাজনৈতিক এবং অর্থনৈতিক সংস্কারের প্রয়োজনীয়তার ওপরই তিনি বেশি জোর দেন।

চীনে প্রবৃদ্ধি টিকিয়ে রাখা এবং অর্থনীতির ওপর বাহ্যিক চাপ কমাতে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যমাত্রা এ বছর কমানো হয়েছে বলে জানান জিয়াবাও।