পেশাওয়ার, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-পাকিস্তানের পেশাওয়ার শহরে রোববার একটি দাফন অনুষ্ঠানে আত্মঘাতী হামলায় অন্তত ১৩ জন নিহত ও ৩১ জন আহত হয়েছে।
পুলিশের এক কর্মকর্তা জানান, প্রাদেশিক পরিষদের ডেপুটি স্পিকার খুশদিল খান ওই দাফন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তবে তিনি হামলা থেকে অক্ষত রয়েছেন।
নাম প্রকাশ না করার শর্তে ওই পুলিশ কর্মকর্তা বলেন, “মনে হচ্ছে আত্মঘাতী হামলা এবং খুশদিল খানই হামলার লক্ষ্য বলে ধারণা করা হচ্ছে।”
খুশদিল খান পাকিস্তানের খাইবার-পাকটুনখা অঞ্চলের প্রভাবশালী রাজনৈতিক দল আওয়ামী ন্যাশনাল পার্টির সদস্য। ওই অঞ্চলের জঙ্গিদের সঙ্গে লড়াই করতে একটি আধা সামরিক বাহিনীও গড়ে তুলেছেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/মপঠফলমং/১৬৫৪ঘ.
bdnews24