২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে তল্লাশি চৌকিতে হামলায় নিহত ২৭

ইরাকের পশ্চিমাঞ্চলের আনবার প্রদেশের হাদিতা শহরে সোমবার কয়েকটি তল্লাশি চৌকিতে হামলায় নিরাপত্তা বাহিনীর অন্তত ২৭ সদস্য নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2012, 10:35 AM

Updated : 24 Aug 2022, 10:54 AM

ফাল¬ুজাহ, ইরাক, মার্চ ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-ইরাকের পশ্চিমাঞ্চলের আনবার প্রদেশের হাদিতা শহরে সোমবার কয়েকটি তল্লাশি চৌকিতে হামলায় নিরাপত্তা বাহিনীর অন্তত ২৭ সদস্য নিহত হয়েছে। হামলাকারীরা পুলিশের দুইজন ঊধ্বর্তন কর্মকর্তাকে বাড়ি থেকে ধরে নিয়ে গেছে। হামলাকারীদের মধ্যে কয়েকজন সেনা পোশাক পরা ছিল বলে জানায় বিবিসি। হামলায় একজন বন্দুকধারীও নিহত হয়। নিহত ২৭ জনের মধ্যে বাড়ি থেকে ধরে নিয়ে যাওয়া ওই দুই কর্মকর্তাও রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তাদের একজন লেফটেন্যান্ট কর্নেল এবং অপরজন ক্যাপ্টেন। হাদিতা শহরের এক হাসপাতাল সূত্র ২৭ টি লাশ পাওয়ার কথা জানিয়েছে। আহত আরো ৩ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানায় ওই সূত্র। হাদিতায় কারফিউ জারি করাসহ শহরটি সিল করে দেওয়া হয়েছে। পুলিশের একটি সূত্র জানায়, সোমবার খুব ভোরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি গাড়িতে করে এসে বেশ কয়েকটি তল্লাশি চৌকিতে হামলা করে অস্ত্রধারীরা। গত বছর ডিসেম্বরে ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার করে নেয়ার পর আনবারে আল কায়েদা আবার মাথা চাড়া দিয়ে উঠতে পারে বলে ইরাকি নিরাপত্তা কর্মকর্তা উদ্বেগ প্রকাশ করেছে। চলতি বছর ফেব্র“য়ারিতেও আনবারের রাজধানী রামাদিতে পুলিশের একটি ভবনে আত্মঘাতী হামলায় অন্তত ১০ জন নিহত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৬১৯ঘ.