ঢাকা, মার্চ ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইরাকের পশ্চিমাঞ্চলের আনবার প্রদেশের হাদিতা শহরে সোমবার কয়েকটি তল্লাশি চৌকিতে হামলায় অন্তত ২১ পুলিশ নিহত হয়েছে। কর্মকর্তাদের সূত্রে এ খবর জানা যায়।
হামলাকারীরা পুলিশের দুইজন ঊধ্বর্তন কর্মকর্তাকে বাড়ি থেকে ধরে নিয়ে গেছে। হামলাকারীদের মধ্যে কয়েকজন সেনা পোশাক পরিহিত ছিল বলে বিবিসির খবরে বলা হয়েছে।
পুলিশের একটি সূত্র জানায়, সোমবার খুব ভোরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি গাড়িতে করে এসে বেশ কয়েকটি তল্লাশি চৌকিতে হামলা করে অস্ত্রধারীরা।
গত বছর ডিসেম্বরে ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার করে নেয়ার পর আনবারে আল কায়েদা আবার মাথা চাড়া দিয়ে উঠতে পারে বলে ইরাকি নিরাপত্তা কর্মকর্তারা উদ্বেগ প্রকাশ করেছে।
চলতি বছরের ফেব্র“য়ারিতেও আনবারের রাজধানী রামাদিতে পুলিশের একটি ভবনে আত্মঘাতী হামলায় অন্তত ১০ জন নিহত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১৩৫৮ ঘ.
bdnews24