২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানে পার্লামেন্ট নির্বাচন চলছে

পরমাণু কর্মসূচি নিয়ে পশ্চিমা দেশগুলোর সঙ্গে বিরোধের প্রেক্ষাপটেই ইরানে পার্লামেন্ট নির্বাচনের ভোট গ্রহণ চলছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2012, 08:16 AM

Updated : 24 Aug 2022, 10:53 AM

তেহরান, মার্চ ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পরমাণু কর্মসূচি নিয়ে পশ্চিমা দেশগুলোর সঙ্গে বিরোধের প্রেক্ষাপটেই ইরানে পার্লামেন্ট নির্বাচনের ভোট গ্রহণ চলছে। শুক্রবার ইরানের সময় সকাল ৮টায় (বাংলাদেশ সময় সকাল ১০টা ৩০ মিনিট) ভোট শুরুর পর স্থানীয় সময় সন্ধ্যা ৬টা পর্যন্ত তা চলার কথা। তবে প্রয়োজন অনুযায়ী এ সময় বাড়ানোও হতে পারে। আগের নির্বাচনগুলোতে এভাবে ভোট গ্রহণের সময় বাড়ানো হয়েছিলো। বিশ্লেষকরা বলছেন, পশ্চিমের সঙ্গে বিরোধ মীমাংসার ক্ষেত্রে এই ভোট তেমন কোনো প্রভাব হয়তো ফেলবে না, তবে এ নির্বাচনের ফলাফলে কট্টরপন্থী ধর্মীয় নেতাদের সঙ্গে রাজনৈতিক নেতাদের মতপার্থক্যের বিষয়গুলো আরো স্পষ্ট রূপ নিতে পারে। ইরানে যে অল্প কয়েকজন রাজনীতিবীদ সংস্কারপন্থী হিসেবে পরিচিতি, তাদের অধিকাংশই গৃহবন্দি থাকায় নির্বাচনে অংশ নিতে করছেন না। তবে রাজনীতিবিদদের প্রভাব সীমিত রাখতে পার্লামেন্টের ২৯০টি আসনের মধ্যে প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদের অনুসারীরা যাতে সংখ্যাগরিষ্ঠতা না পায়- ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সে বিষয়েও লক্ষ্য রাখবেন বলে বিশ্লেষকদের ধারণা। এই পার্লামেন্ট নির্বাচনের ফলাফল ২০১৩ সালে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে প্রভাব রাখবে বলেও মনে করা হচ্ছে। সরকারি তথ্য অনুযায়ী, ইরানের ৭ কোটি ৪০ লাখ নাগরিকের মধ্যে ৪ কোটি ৮২ লাখ ভোটার পার্লামেন্ট নির্বাচনে তাদের অধিকার প্রয়োগ করবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/জেকে/১৪১০ ঘ.