২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে বিন লাদেনের বাড়ি আছে, জানত সেনাবাহিনী

পাকিস্তানে আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনের বাড়ি থাকার কথা জানত দেশটির সেনাবাহিনীর মধ্যম-সারির কর্মকর্তারা। উইকিলিকসের সদ্য ফাঁস করা ই-মেইল থেকে এমন আভাসই পাওয়া গেছে বলে জানিয়েছে বিবিসি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2012, 04:24 PM

Updated : 24 Aug 2022, 10:52 AM

পাকিস্তান, ফেব্র“য়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাকিস্তানে আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনের বাড়ি থাকার কথা জানত দেশটির সেনাবাহিনীর মধ্যম-সারির কর্মকর্তারা। উইকিলিকসের সদ্য ফাঁস করা ই-মেইল থেকে এমন আভাসই পাওয়া গেছে বলে জানিয়েছে বিবিসি। যুক্তরাষ্ট্রভিত্তিক গোয়েন্দা প্রতিষ্ঠান স্ট্রাটফরের ৫০ লাখেরও বেশি গোপন ই-মেইল সোমবার েেক প্রকাশ করতে শুরু করেছে উইকিলিকস ওয়েবসাইট। ওই মেইলগুলোরই কয়েকটিতে রয়েছে এমন ত্য। স্ট্রাটফরের এক উর্ধ্বতন কর্মচারির কাছ থেকে তার সহকর্মীদেরকে পাঠানো একটি ই-মেইলে বলা হয়েছে, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এর মধ্যম থেকে উচ্চ পর্যায়ের কর্মকর্তারাসহ পাক সেনাবাহিনী এবং অবসরপ্রাপ্ত এক জেনারেলেরও লাদেনের নিরাপদ আস্তানার কথা জানা ছিল। মেইলের প্রেরক কর্মকর্তাদের নাম-পরিচয় নির্দিষ্ট করে জানাতে না পারলেও বলেছেন, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার কাছে এ ব্যাপারে তথ্য থাকতে পারে। মেইলে বলা হয়েছে, খুব সম্ভবত ১২ জন মতো কর্মকর্তা লাদেনের বাড়ির খবর জানতেন। তবে তাদের পদমর্যাদা কি বা তারা অবসরপ্রাপ্ত কর্মকর্তা কিনা তা সঠিক জানা যায়নি। স্ট্রাটফর এই মেইলগুলোর সত্যাসত্য সম্পর্কে কোনোকিছু বলতে আগেই অস্বীকৃতি জানিয়েছে । পাকিস্তানের সরকার ও সামরিক বাহিনী দুইই বিন লাদেনের অবস্থান সম্পর্কে কোনো কিছু জানা থাকার কথা অস্বীকার করে এসেছে বরাবরই। পাকিস্তানের সেনা শহর অ্যাবোটাবাদে গত বছর মে মাসে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনীর গোপন অভিযানে নিহত হন ওসামা বিন লাদেন। গত সপ্তাহে বিন লাদেনের ওই বাড়ি ভেঙে ফেলেছে পাকিস্তান কর্তৃপক্ষ। লাদেন নিহত হওয়ার পর কয়েক সপ্তাহ ধরে চালাচালি হওয়া ইমেইল েেক জানা গেছে যে, ওই সমস্ত ত্য লাদেনের বাড়ি থেকে সংগ্রীহিত বিভিন্ন আলামত থেকেই পাওয়া। এ সমস্ত তথ্য পাকিস্তান সরকারের কাছে পাঠানো হয়েছে কিনা তা পরিস্কার বোঝা যাচ্ছে না। তবে মেইলে এ তথ্য পাকিস্তান সরকারকে না জানানোর কথাই উল্লেখ রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২২১৪ঘ.