২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানে চালু হচ্ছে প্রথম পারমাণু বিদ্যুৎ কেন্দ্র

কয়েক সপ্তাহের মধ্যে ইরানের প্রথম পারমাণবিক বিদুৎ কেন্দ্রটি সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা নিয়ে জাতীয় গ্রিডের সাথে যুক্ত হবে বলে রোববার জানিয়েছেন দেশটির আণবিক শক্তি সংস্থার প্রধান ফেরেদৌন আব্বাসি-দাভানি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2012, 04:14 PM

Updated : 24 Aug 2022, 10:51 AM

তেহরান, ফেব্র“য়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কয়েক সপ্তাহের মধ্যে ইরানের প্রথম পারমাণবিক বিদুৎ কেন্দ্রটি সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা নিয়ে জাতীয় গ্রিডের সাথে যুক্ত হবে বলে রোববার জানিয়েছেন দেশটির আণবিক শক্তি সংস্থার প্রধান ফেরেদৌন আব্বাসি-দাভানি। দাভানি ‘ইরানিয়ান স্টুডেন্ট নিউজ এজেন্সি’কে (আইএসএএন) জানিয়েছেন, ফেব্র“য়ারির শুরু থেকে বিদ্যুৎ কেন্দ্রটিতে ৭০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে এবং দেশটির নববর্ষ, অর্থাৎ ২১ মার্চ থেকে ১০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে যা কেন্দ্রটির সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা। ইরানে পরমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের উদ্দেশে ১৯৯৫ সালে ইরান ও রাশিয়ার মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। ওই চুক্তি অনুযায়ী, রুশ ঠিকাদাররা বুশেহের বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করেছেন। কয়েক বছর আগেই কেন্দ্রটির কাজ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু প্রযুক্তিগত ও অর্থনৈতিক সীমাবদ্ধতা এবং যুক্তরাষ্ট্রের রাজনৈতিক চাপের কারণে নির্মাণ কাজ পিছিয়ে যায়। এ বিদ্যুৎ কেন্দ্রটি ইরানের পারমাণবিক কর্মসূচির অংশ। পশ্চিমা বিশ্বের ধারণা, ইরান বিদ্যুৎ উৎপাদনের আড়ালে পারমাণবিক অস্ত্র তৈরি করছে। কিন্তু তেহরান বলে আসছে, তারা শুধু বিদ্যুৎ উৎপাদন ও চিকিৎসাজনিত প্রয়োজেন মেটাতে এ কর্মসূচি হাতে নিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২২০৮ঘ.