কায়রো, ফেব্র“য়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মিশরে গণঅভ্যুত্থানে প্রেসিডেন্ট হোসনি মুবারকের পতনের পর এ বছর জুনের প্রথম সপ্তাহে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচনী কর্মকর্তা আহমেদ শামস আল-দিন।
নির্বাচনের সময় সম্পর্কে রোববার মিশরের রাষ্ট্রীয় সংবাদপত্রগুলোতেও একই তথ্য প্রকাশিত হয়েছে।
গত বছর ফেব্র“য়ারিতে মুবারকের পতনের পর সেনাবাহিনী মিশরের ক্ষমতায় আসে।
স¯প্রতি সেনাশাসনের বিরুদ্ধে রাজপথে বিক্ষোভ করেছে মিশরবাসী এবং জুনের শেষের দিকে তাদের বেঁধে দেওয়া সময়ের আগেই বেসামরিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের দাবি জানিয়ে আসছে তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৮৫১ঘ.
bdnews24