সিডনি, ফেব্র“য়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নিজ দলের মধ্যে তার নেতৃত্ব চ্যালেঞ্জের মুখে, এমন রটনাকে ‘গুজব’ বলে উড়িয়ে দিয়ে নিজেকে দেশের উপযুক্ত নেত্রী দাবি করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড।
রোববার অস্ট্রেলিয়ার চ্যানেল ৭ কে দেওয়া এক সাক্ষাৎকারে গিলার্ড এ দাবি করেন। জরিপে কয়েকমাস ধরে জনপ্রিয়তার ক্রমাগত নিুগতি গিলার্ডের নেতৃত্ব ছাড়ার রটনা উস্কে দেয়।
২০১০ সালে নিজ রাজনৈতিক দলের ভিতর এক ক্যু এর মধ্য দিয়ে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীত্ব থেকে গিলার্ড বর্তমান পররাষ্ট্রমন্ত্রী কেভিন রাডকে বঞ্চিত করেছিলেন। সেই কেভিন রুড এখন তার নেতৃত্বকে চ্যালেঞ্জ জানাচ্ছেন বলে গত কিছুদিন ধরে অস্ট্রেলিয়ার গণমাধ্যমগুলোতে একের পর এক খবর প্রকাশ হতে থাকে।
প্রধানমন্ত্রীর নেতৃত্বকে চ্যালেঞ্জ জানানোর খবর অস্বীকার করে রাড দাবি করেন, এ ধরনের কোনো পরিকল্পনা তার নেই।
নেতৃত্ব নিয়ে যখন এমন অস্থিরতা বিরাজ করছে তখনই ইউটিউবে কেভিন রাডের একটি গোপন ভিডিও কে বা কারা ছেড়ে দেয়। এতে দেখা যায়, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী থাকার সময় রাড তার অফিসে বসে মেজাজ খারাপ করে খিস্তি-খেউর করছেন।
ভিডিওটি রাডকে আরো অস্বস্তিতে ফেলেছে। কেউ কেউ মনে করছেন এটি প্রধানমন্ত্রীর অফিস সংশ্লিষ্ট কারো কাজ। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন গিলার্ড।
কয়েক মাস ধরে জরিপে গিলার্ডের পক্ষে জনসমর্থন কমে যাওয়ার প্রমাণ পাওয়ার পর থেকে ধারণা করা হচ্ছে ২০১৩ সালের শেষে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে গিলার্ডের দল বিপক্ষ রক্ষণশীল দলের কাছে পরাজিত হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৫১৭ঘ.
bdnews24