ঢাকা, ফেব্র“য়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আফগানিস্তানে নিয়োজিত ন্যাটো বাহিনীর রসদ সরবরাহের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন পাকিস্তানের তথ্য ও স¤প্রচারমন্ত্রী ফিরদাউস আশিক আওয়ান।
তিনদিনব্যাপী ‘৪র্থ বার্ষিক নাজরিয়া পাকিস্তান সম্মেলন’র দ্বিতীয় অধিবেশন শেষে এক সংবাদ সম্মেলনে শুক্রবার তিনি বলেন, ন্যাটোর রসদ নয়, বরং আফগান প্রেসিডেন্টের অনুরোধে সেদেশের শিশুদের জন্য কেবল বইপত্র সরবরাহ করা হয়েছে বলে মন্ত্রীর বরাত দিয়ে দ্য ডন জানায়।
তিনি বলেন, “যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক পর্যালোচনার জন্য গঠিত সংসদীয় কমিটির সুপারিশ অনুযায়ী ন্যাটোর জন্য রসদ সরবরাহ ও ড্রোন হামলা বিষয়ের সমাধান করা হবে।“
বাজেট ঘোষণা ও সব রাজনৈতিক দলের সঙ্গে পরামর্শ করেই আগামী নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে বলেও জানান তিনি।
ড্রোন হামলা বিষয়ক এক প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, “এসব হামলায় আল কায়েদা নেতাদের চেয়ে সাধারণ মানুষই বেশি মারা যাচ্ছে এবং এ ধরনের হামলার ফলে সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে।
“যৌথ বাহিনীর জন্য এ ধরনের হামলা সহায়ক হলেও তা পাকিস্তান ও সন্ত্রাসবিরোধী যুদ্ধকে ধ্বংস করছে,” বলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১২১১ ঘ.
bdnews24