২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্মঘটে ফ্রাঙ্কফুর্টের ৩০০ ফ্লাইট বাতিল

জার্মানিতে শ্রমিকদের ডাকা ধর্মঘটে ইউরোপের তৃতীয় বৃহত্তম ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দরের প্রায় ৩০০ টি ফ্লাইট বাতিল হয়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2012, 04:39 PM

Updated : 24 Aug 2022, 10:48 AM

ফ্রাঙ্কফুর্ট, ফেব্র“য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জার্মানিতে শ্রমিকদের ডাকা ধর্মঘটে ইউরোপের তৃতীয় বৃহত্তম ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দরের প্রায় ৩০০ টি ফ্লাইট বাতিল হয়ে গেছে। বেতন বৃদ্ধির দাবিতে বৃহস্পতি ও শুক্রবার বিমানবন্দরের শ্রমিকরা ওই ধর্মঘটের ডাক দেয়। দাবি না মানা হলে আগামী সপ্তাহেও আন্দোলন চলবে বলে জানিয়েছে শ্রমিক সংগঠন জিডিএফ ট্রেড ইউনিয়ন। সংগঠনটির ডাকে বিমানবন্দরের ২০০ শ্রমিক ধর্মঘট পালন করছে। অক্টোবরেে ক বিমানবন্দরটিতে চর্তু রানওয়ে চালু করার পর শ্রমিকদের দায়িত্ব বেড়ে গেছে বলে বেতন বৃদ্ধির দাবি জানাচ্ছে সংগঠনটি। অন্যদিকে, বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে, প্রায় ৭০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি অযৌক্তিক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২২৩২ঘ.