২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওবামার হেলিকপ্টারের কাছে গাঁজাবাহী বিমান

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামাকে বহনকারী হোয়াইট হাউজের হেলিকপ্টার মেরিন ওয়ানের কাছে ঘোরাঘুরি করা একটি ছোট বিমান থেকে ২০ পাউন্ড গাঁজা উদ্ধার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2012, 09:04 AM

Updated : 24 Aug 2022, 10:48 AM

লস এঞ্জেলস, ফেব্র“য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামাকে বহনকারী হোয়াইট হাউজের হেলিকপ্টার মেরিন ওয়ানের কাছে ঘোরাঘুরি করা একটি ছোট বিমান থেকে ২০ পাউন্ড গাঁজা উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে লস অ্যাঞ্জেলেসের আকাশে এ ঘটনা ঘটে। এ সময় লস অ্যাঞ্জেলসের সাগর তীরবর্তী একটি এলাকা থেকে নির্বাচনী তহবিল সংগ্রহ করে ফিরছিলেন বারাক ওবামা। ছোট ওই বিমানটি প্রেসিডেন্ট ওবামাকে বহনকারী হেলিকপ্টারের চারদিকের সংরক্ষিত সীমার মধ্যে ঢুকে পড়লে কয়েকটি এফ-১৬ জঙ্গিবিমান ওই বিমানটিকে তাড়া করে। জঙ্গিবিমান থেকে ছোট ওই বিমানটির চালকের সঙ্গে যোগাযোগ করে তাকে সংরক্ষিত এলাকায় ঢুকে পড়ার ঘটনাটি জানানো হয়। এক ইঞ্জিনের ওই সেসনা বিমানটিকে লস অ্যাঞ্জেলেসের লং বিচ বিমানবন্দরে আবতরণের নির্দেশ দেওয়া হয়। কোনো ঘটনা ছাড়াই সেসনা বিমানটি নির্দেশিত বিমানবন্দরে অবতরণ করে। পরে তল্লাশি চালিয়ে বিমানটি থেকে ২০ পাউন্ড গাঁজা উদ্ধার করা হয়। প্রেসিডেন্ট ওবামার কোনো ক্ষতি করার উদ্দেশ্য বিমানটির চালকের ছিলনা বলে নিশ্চিত করেছেন গোয়েন্দারা। অবতরণের পরপরই বিমানটির চালককে আটক করে জিজ্ঞাসাবাদ করে তারা। লস এঞ্জেলসে ফেরার পর হেলিকপ্টার পরিবর্তন করে এয়ার ফোর্স ওয়ান বিমানে চড়ে ওবামা স্যান ফ্রান্সসিসকোর উদ্দেশ্যে রওনা হন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৪৫৩ঘ.