২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে পৃথক ড্রোন হামলায় নিহত ২১

পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে সন্দেহভাজন জঙ্গিদের লক্ষ করে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের পৃথক পৃথক ড্রোন হামলায় অন্ততপক্ষে ২১ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে ২ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2012, 08:44 AM

Updated : 24 Aug 2022, 10:48 AM

ঢাকা, ফেব্র“য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে সন্দেহভাজন জঙ্গিদের লক্ষ করে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের পৃথক পৃথক ড্রোন হামলায় অন্ততপক্ষে ২১ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে ২ জন। প্রত্যক্ষদর্শীরা জানায়, মিরানশাহ’র কাছে অবস্থিত স্পিলগা গ্রামে দুটি ক্ষেপণাস্ত্র হামলায় ৬ জন নিহত ও ২ জন আহত হয়। তবে নিহতদের পরিচয় জানা যায়নি বলে দ্য ডন জানায়। এর কয়েক ঘণ্টা পর মিরাইল তেহসিলের জেকারখেল-খাইসুর সড়কে চলন্ত এক গাড়ি লক্ষ করে অপর হামলা চালানো হয়। এ হামলায় একটি জঙ্গি সংগঠনের ১৫ জন অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে বলে কর্মকর্তারা জানান। এক কর্মকর্তার বরাত দিয়ে এএফপি জানায়, প্রথম হামলায় নিহতরা আফগান তালেবানের অনুগত বদর মনসুর ও হাক্কানি নেটওয়ার্কের সদস্য। আর দ্বিতীয় হামলায় নিহতরা উজবেকের জঙ্গি বলে স্থানীয় এক নিরাপত্তা কর্মকর্তার বরাত দিয়ে জানায় তারা। ওয়াশিংটনের দ্য নিউ আমেরিকা ফাউন্ডেশন জানায়, গত আট বছরে পাকিস্তানে ড্রোন হামলায় ১,৭১৫ থেকে ২,৬৮০ জন মারা গেছে। এএফপি’র হিসেব অনুযায়ী, ২০০৯ সালে এ এলাকায় ৪৫ দফা মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এছাড়া ২০১০ ও ২০১২ সালে হামলার সংখ্যা ছিলো যথাক্রমে ১০১ ও ৬৪ টি। তবে গত মাসে পাকিস্তানের মাটিতে তালেবান ও আল কায়েদাকে লক্ষ করে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলার কথা প্রথমবারের মতো স্বীকার করেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১৪৩৫ ঘ.