২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গুগল, ইয়াহুর বৈদেশিক মুদ্রানীতি লঙ্ঘন তদন্ত করছে ভারত

বিশ্বখ্যাত ইন্টারনেট জায়ান্ট কোম্পানি গুগল ও ইয়াহুর ভারতীয় শাখা বৈদেশিক মুদ্রা বিনিময় নীতি লঙ্ঘন করছে কিনা তা খতিয়ে দেখছে দেশটির সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2012, 07:21 AM

Updated : 24 Aug 2022, 10:47 AM

নিউইয়র্ক, ফেব্র“য়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বিশ্বখ্যাত ইন্টারনেট জায়ান্ট কোম্পানি গুগল ও ইয়াহুর ভারতীয় শাখা বৈদেশিক মুদ্রা বিনিময় নীতি লঙ্ঘন করছে কিনা তা খতিয়ে দেখছে দেশটির সরকার। এ ব্যাপারে তদন্ত করা হচ্ছে জানিয়ে প্রতিষ্ঠান দুটির ভারতীয় ইউনিটকে ইতিমধ্যেই নোটিশ পাঠিয়েছে সরকার। ভারতের কেন্দ্রীয় সরকারের অর্থ মন্ত্রণালয়ের বৈদেশিক মুদ্রা লেনদেন ও মুদ্রা পাচার নিয়ন্ত্রণকারী বিভাগের এক জেষ্ঠ্য কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে সোমবার ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে একথা জানানো হয়েছে। তবে ভারতে গুগল কোম্পানির মুখপাত্র জানিয়েছেন, তারা এখনো নোটিশটি পায়নি, তাই এ ব্যাপারে বিস্তারিত কোনো মন্তব্য করা যাচ্ছে না। গুগল এবং ইয়াহু কর্তৃপক্ষের সঙ্গে এ ব্যাপারে যোগাযোগ করেও কোনো মন্তব্য পাওয়া যায়নি বলে জানিয়েছে রয়টার্স। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এলকিউ/১৩১১ঘ.