ঢাকা, ফেব্র“য়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দলের সাবেক অন্যতম শীর্ষ নেতা মোল্লা ওবায়েদুল্ল¬াহ মারা গেছেন বলে ঘোষণা করেছে আফগান তালেবান।
২০০১ সালে ক্ষমতা থেকে উচ্ছেদের আগে তিনি আফগান তালেবান সরকারের প্রতিরক্ষামন্ত্রী ছিলেন। পরে তিনি সেনা কমান্ডার হিসেবে পরিচিতি পান।
আফগান তালেবানের পক্ষ থেকে সোমবার তার মৃত্যুর কথা ঘোষণা করা হয় বলে জানিয়েছে বিবিসি। আফগান তালেবানের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এ ঘোষণা দেওয়া হয়।
২০০৭ সালে প্রথমবারের মতো গ্রেপ্তার হওয়ার পর থেকে তিনি পাকিস্তানের করাচিতে কারাবন্দি ছিলেন।
২০১০ সালে হৃদযন্ত্রের সমস্যাজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে কয়েকদিন আগে তার পরিবারকে পাকিস্তান কর্তৃপক্ষ অবহিত করে বলে জানিয়েছে তালেবানরা।
আফগান সরকারের সঙ্গে শান্তি আলোচনায় বসার শর্ত হিসেবে আফগান তালেবানের পক্ষ থেকে তার মুক্তির দাবি করার কথা বিবেচনা করা হচ্ছিলো।
আফগান তালেবানের প্রধান নেতা মোল্ল¬া ওমরের পর মোল্ল¬া ওবায়েদুল¬াহকেই শীর্ষ আফগান তালেবান নেতা হিসেবে বিবেচনা করা হয়।
নির্যাতনের কারণেই তার মৃত্যু হয়েছে দাবি করে মৃত্যুর কারণ অনুসদ্ধানের দাবি জানিয়েছে আফগান তালেবানরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/২০৪০ঘ.
bdnews24